বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৫ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মিশা সওদাগরের আসল নাম কী?

খল অভিনেতা মিশা সওদাগর। ছবি : সংগৃহীত
খল অভিনেতা মিশা সওদাগর। ছবি : সংগৃহীত

সময়ের পর্দা কাঁপানো অভিনেতা, যাকে আমরা সবাই মিশা সওদাগর হিসেবে চিনি, আসলেই তার নাম কী মিশা সওদাগর? নিজের নামের বিষয়ে কালবেলার সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান তারাবেলার কিউরিয়াস টু নোতে বিস্তারিত জানান তিনি। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন তমা রশিদ।

ক্যারিয়ারের প্রথম দিকে এই খল অভিনেতা নিজের আসল নাম বাদ দিয়ে মিশা সওদাগর নাম ধারণ করেন। কিন্তু তার আসল নাম অনেকেরই অজানা। মিশা সওদাগর নামের পেছনে লুকিয়ে আছে একটি ভালোবাসার গল্প। তিনি যখন প্রেম করতেন, সেই প্রেমিকার নামের কিছু অংশ এবং নিজের নামের কিছু অংশ মিলিয়ে নাম করে ফেলেন মিশা’।

তিনি বলেন, আমার নাম মূলত মো. শাহিদ হাসান এবং আমার স্ত্রীর নাম জোবায়দা রব্বানি মিতা। মিতা থেকে ‘মি’ এবং ‘শাহিদ’ থেকে ‘শা’ নাম নিয়ে হয়ে গেল মিশা; ‘সওদাগর’ আমার দাদার টাইটেল; আমার দাদা ছিলেন জুম্মন সওদাগর, বাবা উসমান সওদাগর। আমি মিশা সওদাগর।

কিন্তু মিশা সওদাগর নামেই বেশি পরিচিত তিনি। জন্মগ্রহণ করেন ৪ জানুয়ারি, ১৯৬৬ সালে। তিনি ৭০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সাধারণত খলনায়ক চরিত্রেই পর্দায় দেখা যায় তাকে। বস নাম্বার ওয়ান, অল্প অল্প প্রেমের গল্প এবং বীর ছবিতে তার ভূমিকার জন্য তিনবার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।

১০ বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন মিশা ও মিতা। সম্প্রতি তাদের বিয়ের ৩০ বছর পূর্ণ হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১০

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১১

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১২

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৩

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৪

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৫

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১৬

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৭

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৯

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

২০
X