বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

একটি গাছের মালিকানা পেতে প্রতিবেশীকে হত্যা করলেন অভিনেতা!

অভিনেতা ভূপিন্দর সিং। ছবি : সংগৃহীত
অভিনেতা ভূপিন্দর সিং। ছবি : সংগৃহীত

হত্যার অপরাধে গ্রেপ্তার হয়েছেন ‘মহাভারত’ খ্যাত অভিনেতা ভূপিন্দর সিং। তার হাতে খুন হয়েছেন গোবিন্দ সিং নামে এক তরুণ। তারা পরস্পরের প্রতিবেশী ছিলেন। নিহত তরুণের সঙ্গে গাছকাটা নিয়ে বিরোধ ছিল অভিনেতার। ভারতের উত্তরপ্রদেশের বিজনোরে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।

জানা যায়, রাগের মাথায় নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে এলোপাতাড়ি গুলি চালিয়ে বসেন অভিনেতা ভূপিন্দর সিং। এ সময় তাৎক্ষণিক নিহত হন প্রতিবেশী গোবিন্দ। নিহতের মামা অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ভূপিন্দরকে। অভিযুক্ত অভিনেতার সহযোগীরা পলাতক আছেন। পুলিশ তাদের খুঁজছে।

ভারতের উত্তরপ্রদেশের কুয়ানখেদা গ্রামের বাসিন্দা ভূপিন্দর। সেখানে তার একটি খামারবাড়ি আছে। সেটির পাশেই প্রতিবেশী গুরদীপ সিংয়ের বাড়ি। সেখানে একটি ইউক্যালিপট্যাস গাছ ছিল। গাছটির মালিকানা নিয়ে ওই বাড়ির মালিকের সঙ্গে কথা কাটাকাটি হয় ভূপিন্দরের। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন লাইসেন্সধারী বন্দুক এনে গুলি চালান ভূপিন্দর। এতে গুরদীপ সিং, তার স্ত্রী মীরাবাই এবং এক ছেলে বুটা সিং গুরুতর আহত হন। ঘটনাস্থলেই গুরদীপ সিংয়ের ২২ বছর বয়সী ছেলে গোবিন্দ সিংয় মারা যায়। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অভিনেতার বিরুদ্ধে মামলা হয়।

টিভি শো ‘জয় মহাভারত’ দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ভূপিন্দর।। এ ছাড়াও ‘৮৫৭ ক্রান্তি’, ‘ইয়ে পেয়ার না হোগা কাম’, ‘মধুবালা—এক ইশক এক জুনুন’, ‘এক হাসিনা থি’, ‘তেরে শেহের মে’, ‘কালা টিকা’ ও ‘রিশতেঁ কা চক্রব্যূহ’র মতো টিভি ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে তাকে। ‘সোচ এল’ ও ‘যুবরাজ’-এর মতো জনপ্রিয় হিন্দি সিনেমায়ও অভিনয় করেছেন। ১৯৯৮ সালে ‘শাম ঘনশাম’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে কাজ শুরু করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

১০

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১১

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১২

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১৩

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৪

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৫

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৬

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৭

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৯

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

২০
X