বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সিয়াম এবার খলনায়ক!

সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত
সিয়াম আহমেদ। ছবি : সংগৃহীত

এবার খল চরিত্রে অভিনয় করলেন অভিনেতা সিয়াম আহমেদ। তবে সিনেমায় নয়, ওয়েব সিরিজে। ভিকি জাহেদের পরিচালনায় ‘লটারি’ নামে ওয়েব সিরিজে খল চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে।

সিয়াম বললেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে ডার্ক ও নেগেটিভ চরিত্র হতে যাচ্ছে এটি। প্রথমবার এমন চরিত্র নিয়ে আসছি। আমি জানি না, দর্শক কীভাবে প্রতিক্রিয়া দেবেন। কিন্তু আমি কাজটি নিয়ে এক্সাইটেড’।

জানা গেছে, শিগগিরই মুক্তি পেতে চলেছে ‘লটারি’। ড্রামা, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি। সিয়াম ছাড়াও এতে অভিনয় করেছেন সাফা কবির, মনোজ প্রামাণিক প্রমুখ।

নাটকে অভিনয়ের পর ২০১৮ সালে চলচ্চিত্রে আসেন সিয়াম। রায়হান রাফির পরিচালনায় ‘পোড়ামন-২’ ছবি দিয়ে সিনেমাপ্রেমীদের নজর কাড়েন তিনি। পরে চার বছরে ১০টি ছবিতে অভিনয় করেন। দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সিয়াম। পাশাপাশি কিছু ওটিটিতেও দেখা গেছে তাকে। বর্তমানে সিনেমা কমিয়ে বিরতি নিয়ে ওটিটিতে সরব হয়েছেন তিনি। ‘অন্তর্জাল’ সিনেমার পর তার নতুন কোনো ছবির বিষয়ে জানা যায়নি। সবশেষ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘পুনর্মিলনী’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন। এবার করলেন ‘লটারি’।

অভিনেতা সিয়াম বলেন, ‘ব্যক্তিগত কারণে সিনেমা থেকে দূরে আছি। টানা কাজ করে মনে হয়েছে, দর্শকদের বোরিং করাচ্ছি। আমার মনে হয়, বাংলা সিনেমার রিয়েল অডিয়েন্সের জন্য কাজ করা দরকার; যারা আমাকে পোড়ামন-২-এর প্রথম দিন থেকে সাপোর্ট করেছেন। তারা কী ধরনের কাজে আমাকে দেখতে চান, চেষ্টা করছি সেই ধরনের কিছু একটা করার এবং নিজেকে নতুনভাবে উপস্থাপন করার।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X