বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নাম বদলে আসছে ‘ফাতিমা’

ফাতিমা সিনেমার দৃশ্যে তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত
ফাতিমা সিনেমার দৃশ্যে তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত

নির্মাতা মঈন হাসান ধ্রুব বেশ কয়েক বছর আগেই জানিয়েছিলেন নতুন একটি সিনেমার কাজ করছেন তিনি। শিরোনাম নাম ‘দাহকাল’। সেই সিনেমাটিই নাম বদলে এবার ‘ফাতিমা’ হয়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আগামী ২৪ মে দেশের হলগুলোতে দেখা যাবে এটি। সম্প্রতি একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এই সিনেমা দিয়ে প্রথমবারের মতো অভিনয় করতে দেখা যাবে মিউজিশিয়ান ও কণ্ঠশিল্পী পান্থ কানাইকে। এ ছাড়া আরও রয়েছেন তাসনিয়া ফারিণ, ইয়াশ রোহান ও তারিক আনাম খানকে।

সিনেমাটির নির্মাণকাজ সম্পন্ন হয় ২০১৯ সালের দিকে। এরপর বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও দেশে মুক্তি দেওয়া হয়নি। অবশেষে এটি মুক্তি পাচ্ছে।

দীর্ঘদিন পর সিনেমাটি দেশের মাটিতে মুক্তি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তিনি বলেন, ‘কাজটি আমার ভীষণ প্রিয়। কারণ এটি ছিল আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা। মুক্তি পায়নি বলে সেটি আর হয়নি। তখন আর এখনের মধ্যে অনেক তফাৎ। এর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ‘ফাতিমা’ প্রশংসিত হয়েছে। এবার দেশের দর্শকের মন জয়ের সময় এসেছে। সবাইকে হলে যেয়ে দেখার আমন্ত্রণ রইল।’

ইতোমধ্যেই সিনেমার বেশকিছু পোস্টার প্রকাশ পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

১০

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

১১

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

১২

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

১৩

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

১৪

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

১৫

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১৭

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১৮

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১৯

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

২০
X