বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০২:৪৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘শুধু প্রেমিকা ও বউ হয়ে অভিনয় করতে চাই না’

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছবি : সংগৃহীত

আশনা হাবিব ভাবনা অভিনীত ‘দামপাড়া’ সিনেমাটি সেন্সর পেয়েছে। এ ছবিতে যুদ্ধের সময়ের এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়াও ‘এক্সকিউজ মি’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছেন এই অভিনেত্রী। ছবিটি পরিচালনা করেছেন রায়হান খান। এতে ভাবনার বিপরীতে থাকবেন অভিনেতা জিয়াউল রোশান।

সিনেমায় নিজের চরিত্র নির্বাচনের বিষয়ে ভাবনা বলেন, ‘আমি এর স্ত্রী, তার প্রেমিকা– এ ধরনের চরিত্রে অভিনয় করতে আগ্রহী নই। আমার নিজের চরিত্রের দাম না থাকলে সেই চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। আমি এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে আমার ভূমিকা আছে এবং সেই গল্পে আমি গুরুত্বপূর্ণ। শুধু প্রেমিকা ও বউ হয়ে অভিনয় করতে চাই না।’

আরও পড়ুন : বাবার সঙ্গে কাজ করতে গিয়ে অনেক দায়িত্ব নিতে হয়েছে : ভাবনা

ভাবনা আরও বলেন, ‘এক্সকিউজ মি’র গল্পটা খুবই ওমেন ওরিয়েনটেড। এতে আমার অভিনীত ‘পায়েল’ চরিত্রে কাজ করার অনেক জায়গা আছে। মোটকথা সিনেমার গল্প আমার পছন্দ হয়েছে। সবকিছু মিলিয়ে এ কাজে রাজি হয়েছি।’

অভিনয়ের পাশাপাশি সময় পেলেই ছবি আঁকতে বসেন ভাবনা। এক্সকিউজ মির শুটিংয়ের মাঝেও ছবি এঁকেছেন তিনি। ভাবনার ভাষ্য, ‘আঁকাআঁকি আমার ভালো লাগে। নিজেকে ব্যস্ত রাখতেই সৃজনশীল কাজগুলো করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১০

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১১

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১২

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৩

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৪

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৫

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৬

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৭

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৮

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৯

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২০
X