বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার পারসার সঙ্গে জুটি বাঁধলেন ইয়াশ

ইয়াশ রোহান ও পারসা ইভানা I ছবি : সংগৃহীত
ইয়াশ রোহান ও পারসা ইভানা I ছবি : সংগৃহীত

কোলাহলমুখর শহরের ভিড়ে যখন সম্পর্কগুলো দমবন্ধ হয়ে আসে, ভালোবাসা তখন আর সহজ থাকে না—এই টানাপড়েনের গল্পই এবার পর্দায় আনছে হইচই। আধুনিক নগরজীবনের প্রেম, দূরত্ব আর সম্পর্কের জটিল সমীকরণকে কেন্দ্র করে বিশেষ অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’ নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি। শুধু গল্প নয়, এই প্রজেক্টের মাধ্যমে হইচই শুরু করতে যাচ্ছে এক ঘণ্টা দৈর্ঘ্যের নতুন ফিল্ম ফরম্যাটের সাহসী যাত্রা, যেখানে রেজাউর রহমানের পরিচালনায় জুটি বেঁধেছেন দর্শকপ্রিয় ইয়াশ রোহান ও পারসা ইভানা।

এই ফিল্মে ইয়াশ রোহান অভিনয় করছেন ‘ফারহান’ চরিত্রে এবং পারসা ইভানাকে দেখা যাবে ‘আমিরা’ চরিত্রে। ইয়াশ-পারসা জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও, হইচইয়ের পর্দায় এবারই প্রথম তাদের একসঙ্গে দেখা যাবে।

নির্মাতার দাবি, এই ফিল্মে দর্শকদের প্রিয় এই জুটিকে সম্পূর্ণ নতুন এবং সময়োপযোগী অবতারে উপস্থাপন করা হয়েছে। এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।

সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফিল্মটির ‘লুক রিভিল’ পোস্টার শেয়ার করা হয়।

পোস্টারটিতে গোলাপি আভার মাঝে ইয়াশ ও পারসার লুক দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা এই নতুন জুটির রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শেষ হচ্ছে দীর্ঘ ছুটি, কবে খুলছে স্কুল-কলেজ

চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের আসামি গ্রেপ্তার

ছোট বোনকে বাঁচাতে গিয়ে তলিয়ে গেল বড় বোন

রাত থেকে সড়কে কড়াকড়ি, অস্ত্র বহন ও সভা-সমাবেশ নিষিদ্ধ

এক একটি ফুল যেন একেকটি রঙের গল্প

ইরানের এলপিজি রপ্তানি নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গের বিধানসভায় শোক প্রস্তাব

মায়ের মৃত্যুর খবরে প্রাণ গেল ছেলের, পাশাপাশি দাফন

চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?

১০

এক বছরের কম সময়ে ফের শাহজালালে আগুন, সকালেই তদন্ত প্রতিবেদন

১১

অবশেষে বিশ্বকাপ খেলতে ইরান দলকে ভিসা দিল যুক্তরাষ্ট্র

১২

বাংলাদেশের ফাইনালসহ টিভিতে আজ যত খেলা

১৩

মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের বদিউজ্জামান আটক

১৪

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরের জন্যও সতর্কবার্তা

১৫

অতিরিক্ত গতি কেড়ে নিল দুই কিশোরের প্রাণ

১৬

৬ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

‘হান্নান মাসউদের তিন কোটি টাকার ডিল’ সংক্রান্ত অভিযোগকারীর বাড়িতে হামলা

১৯

গোমস্তাপুর / শূন্যরেখার ২৮ নারী-পুরুষ ও শিশুর কান্না কেউই শুনছে না, বৃষ্টিতে ভিজেই রাত পার

২০
X