বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

প্রচার হলো তার্কিশ ধারাবাহিক ‘মোস্তফার’ ১০০ পর্ব 

তার্কিশ ধারাবাহিক ‘মোস্তফা’ I ছবি : সংগৃহীত
তার্কিশ ধারাবাহিক ‘মোস্তফা’ I ছবি : সংগৃহীত

আরটিভিতে প্রচার চলতি তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’। ২৫০ পর্বের ধারাবাহিকটি এরই মধ্যে ১০০ পর্ব প্রচার হয়েছে গত মঙ্গলবার। সোমবার থেকে বুধবার রাত ৮টা ১৫ মিনিটে ধারাবাহিকটি প্রচার হচ্ছে। গত পহেলা আগস্ট থেকে ধারাবাহিকটি প্রচারে আসতেই দর্শকমহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি ১০০ পর্ব প্রচার হলে দর্শকমহলে তুমুল সাড়া ফেলে।

আরটিভির পর্দায় তুর্কি এই ধারাবাহিকটি প্রচারে আসতেই গ্রাম ও শহরের দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। বাংলা ডাবিং করা ধারাবাহিকটি দেখে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভালো লাগার প্রতিক্রিয়া জানিয়েছেন।

মোস্তফা কারায়েল নামের এক পুলিশ কর্মকর্তা এই নাটকের মূল চরিত্র। নীতিবান একজন পুলিশ কর্মকর্তা তিনি। মোস্তফার পুরো পৃথিবী বলতে তার এক মাত্র ছেলে, বাবা ছেলের সুন্দর একটি গল্প ফুটে উঠেছে এই ধারাবাহিকটিতে।

একইসঙ্গে রোমান্টিক থ্রিল এই ধারাবাহিকটিতে একবার চোরাচালানকারীদের একটি চক্র ধরতে গিয়ে ফেঁসে যান মোস্তাফা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে বরখাস্ত করা হয়। ওই মিথ্যা মামলায় এক বছরের কারাবাস হয় মোস্তফার। তখন তার ছেলের দায়িত্ব নেয় তার শ্বশুর।

অন্যদিকে, মোস্তফার সঙ্গে আইসেগুল নামের এক সুন্দরী ডাক্তারের পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। ঘটান ক্রমে একদিন মোস্তফা জানতে পারে আইসেগুল শহরের সবথেকে বড় গডফাদার বাহরির মেয়ে।

বাবা ছেলের গল্প আবার নতুন করে প্রেমে পরা, প্রেম আবার গডফাদারের সাথে দন্ড। এভাবেই এগিয়ে যায় জনপ্রিয় তুর্কি ধারাবাহিক মোস্তফার গল্প।

মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন ইলকের কালেলি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল, মুসা উজুনলার প্রমুখ। পুরস্কারপ্রাপ্ত সিরিয়ালটি আইএমডিবি রেটিং ৮.২/১০।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১০

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১১

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

১২

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

১৩

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

১৪

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

১৫

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

১৬

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

১৭

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

১৮

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

১৯

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

২০
X