বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

নিজের জীবনটা বিপদমুখী করবেন না প্লিজ: খায়রুল বাসার

খায়রুল বাসার । ছবি : সংগৃহীত
খায়রুল বাসার । ছবি : সংগৃহীত

দেশীয় ছোট পর্দায় যে মুখটি অল্প সময়েই হয়ে উঠেছে দর্শকের প্রিয়, তিনি হলেন অভিনেতা খায়রুল বাসার। অভিনয় দক্ষতা আর ভিন্নধর্মী চরিত্র নির্বাচনের মাধ্যমে ইতোমধ্যেই নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছেন এই তারকা। তবে শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার বাইরেও তিনি সমান সরব। অভিনয়ের ব্যস্ততার মাঝেও সময় পেলেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে নিজের স্পষ্ট মতামত তুলে ধরেন তিনি—যা প্রায়ই আলোচনার জন্ম দেয় ভক্তদের মাঝে।

এবার তিনি কথা বলেছেন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজকে ফুটে থাকা নয়নাভিরাম ফুলের সৌন্দর্য এবং তা দেখতে যাওয়া দর্শনার্থীদের ঝুঁকি নিয়ে। গাজীপুরের ভাওয়াল গড় হিসেবে পরিচিত শাল-গজারি বনের বুক চিরে চলে গেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।

বর্তমানে এই সড়কের বিভাজকে ফুটে থাকা হরেক রকম ফুল পথচারী ও চালকদের নজর কাড়ছে। তবে এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মহাসড়কের ব্যস্ততম অংশে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা, যা তৈরি করছে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন খায়রুল বাসার। ভক্ত ও সাধারণ মানুষের সচেতনতা কামনায় তিনি লিখেন, ‘এই সৌন্দর্য দেখতে গিয়ে ভিড় জমিয়ে, মহাব্যস্ত রাস্তাটাকে বিপদজনক এবং নিজের জীবনটা বিপদমুখী করবেন না প্লিজ।’

শুধুমাত্র সতর্ক করেই ক্ষান্ত হননি এই অভিনেতা, দিয়েছেন একটি চমৎকার বিকল্প পরামর্শও। তিনি মনে করেন, যান্ত্রিক মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে ফুল দেখার চেয়ে নিজের আঙিনাকে সাজানোই শ্রেয়।

খায়রুল বাসার তার পোস্টে আরও বলেন, ‘বাইকের তেল খরচ বাঁচিয়ে বা যাতায়াত খরচ বাঁচিয়ে, সেই খরচে নিজ নিজ উদ্যোগে অন্তত দুইটা ফুল গাছ নিজের বাড়ির উঠানে বা পথ ঘাটে রোপন করুন। তাতে করে শুধু একটা পথ না, পুরো দেশই ফুলেল হয়ে উঠতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১১

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১২

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৩

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৪

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৫

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৬

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৭

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৮

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৯

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

২০
X