বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মা একা হাতে আমাদের বড় করেছেন: দীপা খন্দকার

দীপা খন্দকার । ছবি : সংগৃহীত
দীপা খন্দকার । ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার দুই দশকেরও বেশি সময় ধরে মেধা ও অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে চলেছেন। ‘এটা আমাদেরই গল্প’ সিরিয়ালে ধৈর্যশীল ও সংগ্রামী মা রূপে দেখা যায় তাকে। মা দিবস উপলক্ষে কাল্পনিক কোনো চরিত্র নয় বরং নিজের জীবন সংগ্রামের গল্প শুনিয়েছেন এই অভিনেত্রী। ছোটবেলায় বাবাকে হারানোর পর সিঙ্গেল মাদার হিসেবে লড়াই করেছেন তার মা যা অনেকের জন্য অনুপ্রেরণার।

দীপা খন্দকার তার ব্যক্তিগত জীবনের গল্প স্মরণ করে বলেন, ‘আমি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছি তার নেপথ্যে রয়েছে আমার মায়ের অক্লান্ত পরিশ্রম। আমাদের খুব ছোট বয়সে বাবা চলে যান। সেই সময় থেকে একজন সিঙ্গেল মাদার হিসেবে মা একা হাতে আমাদের বড় করেছেন। মায়ের সেই ত্যাগের কারণেই আজ এই সম্মানজনক জায়গায় পৌঁছাতে পেরেছি।’

মায়ের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে দীপা খন্দকার বলেন, ‘সন্তানের জীবনে মা ই হলেন প্রথম এবং প্রধান শিক্ষক। আমরা যখন ছোট ছিলাম আমাদের পৃথিবীটা ছিল মায়ের ওপর নির্ভরশীল। একজন মা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তা আমি প্রতিটি পদে পদে অনুভব করেছি।’

ব্যক্তিগত সংগ্রামের কথা জানানোর পাশাপাশি দীপা খন্দকার সব মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সব মায়ের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং সালাম। মায়েরা যেন সব সময় তাদের সন্তানদের ভালোবাসা ও শ্রদ্ধার মধ্যে থাকতে পারেন।’

দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য পুরস্কার ও দর্শকদের ভালোবাসা পেলেও দীপা খন্দকার মনে করেন তার মায়ের দেওয়া জীবনের শিক্ষাই তার সবচেয়ে বড় প্রাপ্তি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

সাহাবুদ্দিনের গ্রেপ্তার চায় বাংলাদেশ খেলাফত মজলিস

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন, মুখ খুললেন গোল্ডেন বলজয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

১০

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১২

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১৪

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৫

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৬

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৭

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৮

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৯

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

২০
X