বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার

সালমান শাহ  ও দীপা খন্দকার। ছবি : সংগৃহীত
সালমান শাহ ও দীপা খন্দকার। ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পেরিয়ে গেলেও আজও সেই দিনটি স্মৃতিতে জীবিত বহু মানুষের কাছে। এবার সেই দিনের এক মর্মস্পর্শী স্মৃতি ভাগ করে নিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপা জানান, সালমান শাহর মৃত্যুর দিন তিনি ছিলেন ঠিক তার পাশের বাসাতেই—রাজধানীর ইস্কাটন গার্ডেনে।

দীপার ভাষায়, ‘সালমান শাহ যেদিন মারা যান, আমি কিন্তু তার পাশের বাসাতেই ছিলাম। মানে তখন ইস্কাটনেই থাকতাম।’

তিনি আরও বলেন, ‘আপনারা অনেকেই জানেন, আমি ১৯৯৪ সাল থেকে সালমান শাহর বাসার পাশেই ইস্কাটন গার্ডেনে থাকতাম। নায়কের মৃত্যুর খবর যখন সব জায়গায় ছড়িয়ে পড়ে, তখনই প্রথমবার জানতে পারি—আমার পাশের বাসায় ছিলেন এমন একজন সুপার হিরো।’

দীপা খন্দকার ১৯৯৮ সালে একটি চায়ের বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর থেকে নিয়মিত অভিনয় করে আসছেন টেলিভিশন নাটকে। তবে সালমান শাহর মৃত্যুদিনের সেই ভয়াবহ সকাল এখনো যেন স্পষ্ট তার চোখে ভাসে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন প্লাজার নিজ ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান নব্বইয়ের দশকের সর্বাধিক জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যু তখন আত্মহত্যা বলে দাবি করা হলেও, দীর্ঘ অনুসন্ধান শেষে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে আদালতে চলমান।

এ মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন—প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ।

তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যু ঘিরে রহস্য আজও উন্মোচিত হয়নি। কিন্তু সময় যতই পেরিয়ে যাক, ভক্তদের কাছে সালমান শাহ রয়ে গেছেন এক অনন্ত নায়ক, যার স্মৃতি ছুঁয়ে আছে চলচ্চিত্রপ্রেমী প্রজন্মের হৃদয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১০

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১১

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১২

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৩

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৪

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৫

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৬

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৭

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

১৮

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

১৯

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

২০
X