বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৪:১২ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

মারা গেলেন মার্কিন অভিনেতা জ্যাক বেটস

জ্যাক বেটস । ছবি : সংগৃহীত
জ্যাক বেটস । ছবি : সংগৃহীত

মারা গেছেন প্রবীণ মার্কিন অভিনেতা জ্যাক বেটস। বৃহস্পতিবার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

১৯২৯ সালের ১১ এপ্রিল নিউ জার্সির জার্সি সিটিতে জন্মগ্রহণ করেন জ্যাক। তার পুরো নাম জ্যাক ফিলমোর বেটস। মিয়ামিতে বেড়ে ওঠা এই অভিনেতা নিউইয়র্ক সিটিতে যাওয়ার আগে মিয়ামি বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নিয়ে পড়াশোনা করেন। ১৯৫৩ সালে ‘রিচার্ড ৩’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন।

এরপর চলতি শতাব্দীর শুরুর দিকে শিশু-কিশোরদের কাছে জনপ্রিয় মুখ ছিলেন এই অভিনেতা। কারণ, ২০০২ সালে সাম রাইমি পরিচালিত ছবি ‘স্পাইডার ম্যান’ সিনেমায় ‘পিটার পার্কার’ বা ‘স্পাইডার ম্যান’-এর পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছিল আরও একটি চরিত্র ‘হেনরি বলকান’- সেই চরিত্রে অভিনয় করেছিলেন জ্যাক বেটস।

বেটস বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায় ‘জেনারেল হসপিটাল’, ‘অল মাই চিলড্রেন’, ‘গাইডিং লাইট’ এবং ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’-এর মতো অসংখ্য ধারাবাহিকের জনপ্রিয় মুখ ছিলেন।

এই অভিনেতার মৃত্যুতে শোক নেমে এসেছে হলিউডের বিনোদন জগতে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X