বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

চমক নিয়েই মার্কিন মুল্লুকে কনসার্ট শুরু করেছে ওয়ারফেজ 

ব্যান্ড ওয়ারফেজের যুক্তরাষ্ট্র কনসার্টে থাকবে বাবনা করিম। ছবি : সংগৃহীত
ব্যান্ড ওয়ারফেজের যুক্তরাষ্ট্র কনসার্টে থাকবে বাবনা করিম। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। আগেই ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রে চার দশক উদযাপনে যাবেন তারা। সেই ঘোষণা অনুযায়ী কনসার্ট শুরু করেছে দলটি। ৭ সেপ্টেম্বর ইন্ডিয়ানা পারডিউতে কনসার্টের মাধ্যমে তারা মার্কিন সফর শুরু করেছেন।

ওয়ারফেজের পক্ষ থেকে কনসার্টের বিস্তারিত প্রকাশ করে জানানো হয়, এখন পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের ৭টি শহরে কনসার্ট করার বিষয়টি নিশ্চিত করেছেন। তার মধ্যে ৭ সেপ্টেম্বর কনসার্ট করে ফেলেছে ব্যান্ডটি। এরপর দ্বিতীয় কনসার্ট হবে ২১ সেপ্টেম্বর মিনেসোটাতে। এই কনসার্টেই দলটির সঙ্গে স্টেজে চমক হিসেবে থাকবেন বাবনা করিম। বিষয়টি নিশ্চিত করে ওয়ারফেজ জানায়, মিনেসোটা থেকে যোগ দিচ্ছেন বাবনা। আরও তারিখ এবং চমক শিগগিরই আসছে।

তৃতীয় কনসার্ট হবে ২৭ সেপ্টেম্বর ডালাসে, চতুর্থ কনসার্ট হবে ১১ অক্টোবর হিউস্টন, পঞ্চম কনসার্ট হবে ১৩ অক্টোবর অস্টিন শহরে এবং সব শেষ কনসার্ট হবে ১৯ অক্টোবর বোস্টন। তবে ওয়ারফেজের পক্ষ থেকে আরও জানানো হয় এই সফরে তাদের আরও কিছু শহরে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে। যেগুলো নিয়ে কথা হচ্ছে। সবকিছু ঠিকঠাক হলেই তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হবে।

যুক্তরাষ্ট্রে ওয়ারফেজের কনসার্টগুলো আয়োজন করছে ফুলসার্কেল ক্রিয়েটিভ নামে একটি প্রতিষ্ঠান। তাদের পক্ষ থেকে কালবেলাকে এই ট্যুরের বিষয়ে আগেই নিশ্চিত করা হয়। গেল ৩০ আগস্ট যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ে ওয়ারফেজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X