বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাস্টিন ট্রুডোর আবেদনে সাড়া দিলেন পপস্টার টেলর

জাস্টিন ট্রুডো ও টেলর সুইফট। ছবি : সংগৃহীত
জাস্টিন ট্রুডো ও টেলর সুইফট। ছবি : সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুরোধে সাড়া দিয়েছেন বিশ্বব্যাপী জনপ্রিয় পপতারকা টেলর সুইফট। গায়িকাকে কানাডায় আসতে অনুরোধ করেছেন জাস্টিন ট্রুডো। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে নিজের চলমান ইরাস ওয়ার্ল্ড ট্যুরে টরন্টোকে অন্তর্ভুক্ত করেছেন টেলর। এতে কানাডার সংগীতপ্রেমীরা বেশ উচ্ছ্বসিত হয়েছেন।

প্রাথমিকভাবে কানাডাকে নিজের সফর থেকে বাদ দিয়েছিলেন সুইফট। এতে পপস্টারের কানাডিয়ান ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। পরে প্রধানমন্ত্রী ট্রুডো সামাজিক যোগাযোগমাধ্যমে সুইফটের দৃষ্টি আকর্ষণ করেন। জাস্টিন ট্রুডো লেখেন, ‘আমি জানি কানাডার সংগীতপ্রেমীরা আপনাকে কাছে পেতে পছন্দ করবে। এটিকে প্রত্যাখ্যান করবেন না। আমরা আশা করি শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।’

আরও পড়ুন : গায়িকা লিজ্জোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

প্রধানমন্ত্রীর এই আবেদন সুইফটের দৃষ্টি আকর্ষণ করে। তাই নিজের সফরসূচিতে কানাডাকে অন্তর্ভুক্ত করে নেন।

জানা গেছে, ২০২৪ সালের নভেম্বরকে টরন্টো সফরের জন্য নির্ধারণ করেছেন পপস্টার সুইফট। আগামী সপ্তাহ থেকেই টিকিট বিক্রি শুরু হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কানাডার ভক্তদের জন্য তার সফরের কথা শেয়ার করেছেন সুইফট। টরন্টোর রজার্স সেন্টারে তিনি ছয়টি শো করবেন বলেও জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X