কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ০৭:৩৯ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

স্পিকারকে চোখ মারলেন, জিভ দেখালেন ট্রুডো

স্পিকারকে জিভ দেখালেন ট্রুডো। ছবি : সংগৃহীত
স্পিকারকে জিভ দেখালেন ট্রুডো। ছবি : সংগৃহীত

এ দৃশ্য কানাডার পার্লামেন্টের। যেখানে স্পিকারকে চোখ টিপে ও জিভ দেখিয়ে বিশেষ অঙ্গভঙ্গি করছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরইমধ্যে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

জানা যায়, সম্প্রতি দেশটির হাউস অফ কমন্সে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন গ্রেগ ফার্গাস। কার্যভার গ্রহণ করার পরে তিনি প্রথম দিন পার্লামেন্টে এসেই ট্রুডোকে ‘সম্মানীয় প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করেন।

এরপরই হঠাৎ উঠে দাঁড়িয়ে স্পিকারকে সংশোধন করে দিয়ে ট্রুডো বলেন, ‘অতি সম্মানীয়’ হবে। হাসিমুখে এ কথা বলতে বলতেই স্পিকারের দিকে তাকিয়ে চোখ টিপ দেন তিনি। জিভ বের করেও হাসতে দেখা যায় তাকে। ট্রুডোর এমন কার্যকলাপে হেসে ওঠেন তার দল লিবারেল পার্টির সদস্যরাও।

ভিডিও’র একপর্যায়ে দেখা যায়- ট্রুডো ও তার দলের অপর একজন দুই পাশ থেকে নতুন স্পিকারের দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন। এ সময় বাকিরা করতালি দিয়ে এ দৃশ্য উপভোগ করছিলেন।

বিষয়টি ইতিবাচক হলেও ট্রুডোর এ কাজে ক্ষুব্ধ কানাডার নাগরিকদের একাংশ। সমাজিক যোগাযোগমাধ্যমে তারা বলছেন, বিষয়টি শিশুসুলভ। ব্যক্তিগত সম্পর্ক যত মজবুতই হোক না কেন, ভরা পার্লামেন্টে একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশা করা যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসার মায়ের চিকিৎসায় পাশে থাকার আশ্বাস ডা. রফিকের

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফিরল ফ্রান্স

বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ 

সামার ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানালো সাউথইস্ট ইউনিভার্সিটি

স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্পাইডারম্যানের সঙ্গে মেসির জুটি, নেটদুনিয়ায় ঝড়

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

চীনে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন রাশিয়ার সেনারা, গোপন নথি ফাঁস

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা

ঢাকা-১৫ আসনের সমস্যা সমাধানে এক মঞ্চে সরকারি ও বিরোধী দল

১০

জুলাইতে আসছে ১১ কার্গো এলএনজি

১১

নৌপরিবহন প্রতিমন্ত্রী / দৌলতদিয়া ঘাটে বাঁশের ব্যবহার অনিয়ম নয়, নকশার অংশ

১২

স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় প্রাণ দিলেন স্বামী

১৩

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

১৪

গাঙ্গুয়ার সাত বছরের লড়াই

১৫

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

১৬

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হলো, জানলেন প্রধানমন্ত্রী

১৭

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

১৮

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

১৯

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

২০
X