কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৪:১০ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদে ঢুকে তোপের মুখে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো 

মসজিদে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : এক্স
মসজিদে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি : এক্স

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে নিজের মতের জানান দিয়ে মসজিদে ঢুকে তোপের মুখে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার (২০ অক্টোবর) টরেন্টোর একটি মসজিদে প্রবেশ করে তোপের মুখে পড়েন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দ্য টরেন্টো সানের বরাতে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার টরেন্টোর ইটোবিকোক এলাকায় একটি মসজিদে যান ট্রুডো। প্রথমে তার এ মসজিদে প্রবেশের কথা জানানো না হলেও পরে ব্যাপক আলোচিত হলে প্রথানমন্ত্রীর কার্যালয় সফরের কথা নিশ্চিত করে। কার্যালয় থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যে অর্থাৎ ফিলিস্তিনে মুসলমানেরা নির্যাতিত হওয়ায় তাদের প্রতি সমর্থন দেখিয়ে টরন্টোর ইন্টারন্যাশনাল মুসলিম অর্গানাইজেশনে যান ট্রুডো। এরপর সেখানে জনরোষের মধ্যে পড়েন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, মসজিদে তার সফরের সময় একদল লোক জড়ো হয়েছেন। তারা ‘লজ্জা’ বলে স্লোগান দেন। এ সময় একজন ব্যক্তি তাকে মসজিদে কথা বলতে না দেওয়ার জন্য অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গঠনের পথে মোকামতলা পৌরসভা, শহর ঘোষণার গেজেট প্রকাশ

ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

জর্ডান ম্যাচের আগে এ কোন আর্জেন্টিনা?

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

২ যুগ পর বিদ্যুৎ পেল শতাধিক পরিবার

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল

শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফিরেছেন ৬৬ হাজারের বেশি হাজি, ৫৫ জনের মৃত্যু

ড্রেসিংরুমে আটকা খেলোয়াড়, মাঠে ১০ জনের তিউনিসিয়া!

১০

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

১১

বোনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

১২

প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৩ স্বর্ণের বারসহ আটক ১

১৩

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

১৪

মাদক ব্যবসায়ী-সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

১৫

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

১৬

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু

১৭

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

১৮

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

১৯

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

২০
X