বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে বিটিভিতে জমকালো নৃত্যানুষ্ঠান

জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী আনিকা কবির শখ। ছবি: সংগৃহীত
জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী আনিকা কবির শখ। ছবি: সংগৃহীত

ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদের আনন্দকে আরও রাঙিয়ে দিতে বাংলাদেশ টেলিভিশনে নাটক-সিনেমার পাশাপাশি জমকালো নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ছয়টি বিশেষ এই নৃত্যানুষ্ঠানে জনপ্রিয় নৃত্যশিল্পীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও অংশগ্রহণ করেছেন। তানভীর আহমেদ খানের প্রযোজনায় তিন পর্বের নৃত্যানুষ্ঠান ‘নৃত্যের ঝংকার’ প্রচার হবে ঈদের দিন সকাল ৯টায় এবং ঈদের তৃতীয় ও পঞ্চম দিন বিকেল ৫টা ৩০ মিনিটে। উপস্থাপনা করবেন বারিশ হক, আয়েশা লাবণ্য ও নুসাইবা ইবনাত পার্লি। আনিসুল ইসলাম হিরু, ইভান শাহরিয়ার সোহাগ, এম আর ওয়াসেক, লুৎফুর রহমান ফারুকী, সৈয়দা শায়লা আহমেদ ও নাজমুল হক লেলিনের নৃত্য পরিচালনায় নাচবেন আনিকা কবির শখ, চাঁদনী, সালসাবিল লাবণ্য, মোহনা মীম, শাহনাজ সুমি, শাওন, আলিফসহ অনেকে।

ঈদের দিন সকাল ১১টা ১০ মিনিটে প্রচার হবে শিশু-কিশোরদের নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ছন্দে’। মাইশার উপস্থাপনায় এবং আয়েশা সিদ্দিকা এলি ও শায়লা আহমেদ লিমার নৃত্য পরিচালনায় নাচবে শিশুশিল্পীরা।

এল রুমা আক্তারের প্রযোজনা ও কমলিকা তুলির উপস্থাপনায় নৃত্যানুষ্ঠান ‘ধ্রুপদী ছন্দে-আনন্দে’ প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩৫ মিনিটে।

মীম চৌধুরীর উপস্থাপনায় ঈদের চতুর্থ দিন বিকেল ৫টা ৩৫ মিনিটে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি ও ফিউশন মিউজিকের সমন্বয়ে আয়োজিত ‘আনন্দলোকে নৃত্যালোকে’ অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবে কবিরুল ইসলাম রতনের দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১০

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১১

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১২

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৩

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৪

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৫

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৬

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৭

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৮

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

১৯

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

২০
X