তৌফিক মেসবাহ
প্রকাশ : ২৬ মে ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনার মতো দাম্ভিকতার ফাঁদে বিএনপির একটি অংশ : আসিফ আকবর

হাসিনার মতো দাম্ভিকতার ফাঁদে বিএনপির একটি অংশ : আসিফ আকবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এক ফেসবুক পোস্টে বিএনপির অতীত রাজনৈতিক সাফল্য, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সোমবার (২৬ মে) সন্ধ্যায় দেওয়া এ পোস্টে তিনি ১৯৮৬ সালের নির্বাচন বর্জন থেকে শুরু করে ১৯৯১ সালের বিজয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করেন।

আসিফ লেখেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিচক্ষণতায় ’৮৬ সালে ষড়যন্ত্রের নির্বাচন বর্জন করেছিল বিএনপি। সর্বদলীয় ঐক্যজোটের শপথ ছিল—সেই নির্বাচনে যারা যাবে, তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে।’

তিনি স্মরণ করিয়ে দেন, কীভাবে দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ১৪০টি আসন পেয়ে সরকার গঠন করে। অথচ সে সময় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, বিএনপি পার্লামেন্টে ১০টি আসনও পাবে না।

আসিফ নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে লেখেন, ‘বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতির মাঠে কিছু সময় কাজ করার সুযোগ হয়েছে। কখনো দাম্ভিকতা দেখিনি, তিনি সবসময়ই আত্মবিশ্বাসী। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দল যখন দিকভ্রান্ত, তখন তিনি তরুণ নেতৃত্বকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যান।’

তবে তিনি বর্তমান বিএনপির প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন। তার ভাষায়, এখন চারদিকে শুধু বিএনপি আর বিএনপি, হাসিনা স্টাইলে দাম্ভিকতার ফাঁদে আছে দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ৩৫ বছরের নিচে থাকা চার কোটি ভোটারের মন বুঝতে ব্যর্থ তারা, চলছে ‘শো-ডাউন’ কালচার।

তিনি বিএনপিকে অতীতের বিজয়কে স্মরণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ’৯১ সালের নির্বাচনের আলোকে বিএনপিকে সাবধান হতে হবে। দাবার ঘুঁটি বদলেও যেতে পারে—এটাই সাধারণ জনতার এক ভোটের রাজনীতি। ওভার কনফিডেন্স সাময়িক সফলতা দেয়, তবে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করে।

পোস্টের শেষাংশে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে লেখেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ অমর হউক। ভালোবাসা অবিরাম...’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X