লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা দুলু স্যার আমাকে জয়ী করবেন : জামায়াত প্রার্থী

লালমনিরহাটে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা। ছবি : কালবেলা
লালমনিরহাটে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা। ছবি : কালবেলা

লালমনিরহাটে জামায়াত নেতা হারুন অর রশীদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী না, প্রতিযোগী। আপনারা সবাই জানেন, কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আমার স্যার। আমি ডিরেক্টলি তার স্টুডেন্ট। আমি বিশ্বাস করি, তিনি (স্যার) সব চেয়ে বেশি সহযোগিতা আমাকে করছেন এবং করবেন। তিনি আমাকে জয়ী করবেন।

রোববার (২৯ জুন) লালমনিরহাট শহরের বিডিআর রোডস্থ জেলার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হারুন বলেন, স্যারের কাজই হলো রাজা (জনপ্রতিনিধি) তৈরি করা। আমি স্যারের মাধ্যমে রাজা (লালমনিরহাট-৩ সদর আসনের এমপি) হতে চাই। আমি যখন রাজা হবো, তখন আমার বিশ্বাস সব চেয়ে বেশি খুশি ও আনন্দিত হবেন আমার স্যার। আমি স্যারকে বলেছিলাম, আপনার অসমাপ্ত সকল কাজ আমি শেষ করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমি লালমনিরহাট- ৩ আসনে ভোট করব আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আছে, আমার সব কার্যক্রমে আমার স্যার যথেষ্ট আনন্দিত হবেন। ওনার দায়িত্ব আমাকে রাজা বানানো। তার তৈরিকৃত রাজা হওয়ার মধ্য দিয়ে লালমনিরহাট সদরের প্রতিটি অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন তিনি, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে মনোনয়ন দেওয়ার পর আমি ইতোমধ্যে ৯৫ ভাগ মানুষের কাছে যেতে সক্ষম হয়েছি। আগামী ১ মাসের মধ্যে শতভাগ মানুষের কাছে যেতে সমর্থ হবো ইনশাআল্লাহ। ভোটারদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে, মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। সকল ধর্মের, বর্ণের কাছে যেতে পেরেছি। মানুষ একটা পরিবর্তন চাচ্ছে। পরিবর্তনের রাজনীতি শুরু হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ মো. শাহ আলম, লালমনিরহাট শহর শাখা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক প্রকৌশলী, হাফেজ মো. মশিউর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X