কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

অভ্যুত্থানের বর্ষপূর্তিতে খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা থাকবে : রিজভী

সংবাদ সম্মেলনে বক্তব্যকালে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বক্তব্যকালে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৩০ জুন) বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শৃঙ্খলা কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

রিজভী বলেন, মঙ্গলবার (১ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যে কর্মসূচি রয়েছে, আমরা প্রত্যাশা করছি সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা থাকবে। এই কর্মসূচি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে, মহিমান্বিত হবে। এখানে জাতীয় নেতারা ছাড়াও অন্যান্য সমমনা দলের নেতারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন।

শৃঙ্খলা কমিটির দায়িত্বে থাকা নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন। আমন্ত্রিত দলের নেতারা আমন্ত্রিত শহীদ পরিবারের সদস্যরা এবং তাদের সাথে গুম খুন হওয়া পরিবারের সদস্যরা আসতে পারেন আপনারা তাদের সাথে ভালো ব্যবহার করবেন সবাইকে যথাযথভাবে তাদের আসনে বসাবেন। তিনি আগামীকালের কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মীদের সহযোগিতার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য সচিব আমিনুল হক, ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন উপকমিটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X