শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

দুই বছর পর সাব্বির নাসিরের নতুন গান 

দুই বছর পর সাব্বির নাসিরের নতুন গান 

প্রায় দুই বছর পর এবারের ঈদে নতুন গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী সাব্বির নাসির। এবারের গানের শিরোনাম ‘আমি যারে ভালোবাসি’ ।

জিসান খান শুভর কথা ও কম্পোজিশনে করা নতুন এ গানের মিউজিক অ্যারেঞ্জমেন্টে কাজ করেছেন বিবেক মজুমদার। গানের রেকর্ড ও মিক্সিং করেছেন সালমান জাইম । গানের সঙ্গে সুন্দর এক ভিডিও করেছেন আজম বাবু এবং রিপন নাগ ।

গানের সাথে ভিডিওটির দারুণ সাদৃশতা রয়েছে ।

জিসান খান শুভ নতুন এ গানের বিষয়ে বলেন, এ গানটি ভীষণ প্রিয় আমার । সুরটা আমার আগের করা ছিল। ২০-২৫ দিন সময় নিয়ে পুরো কাজটি করা । সাব্বির নাসির ভাইকে গানের সুরটি শোনানোর পর উনি পছন্দ করেন । আর বিবেক ভাই সাউন্ড প্রডিউস করেন । দারুণ গেয়েছন সাব্বির নাসির ভাই । অনেকদিন পর গানটি রিলিজ হওয়ায় আমি ভীষণ আনন্দিত । আশা করছি, সবার এ কাজটি ভালোলাগবে।

আজম বাবু গানটির ভিডিও নির্মাণের বিষয়ে বলেন, ৯৮-২০০০ সালের পর নতুন কোনো গানের ভিডিও নির্মাণ করলাম । রক ফোক ঘরনার নতুন এ গানটি দারুণ গেয়েছেন সাব্বির । আর অনেক সময় নিয়ে গ্রাফিক্স এনিমেশনের মাধ্যমে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। রিপন এ গানের ভিডিওটির জন্য প্রায় তিন হাজারের মতো ছবি বানান। সেখান থেকে সাব্বির বাছাই করেন এবং আমি ভিডিওটি নির্মাণ করি । অনেক ছবি আমরা বাদ দিয়েছি গানটিকে সুন্দর করার জন্য । নির্মাণের জায়গা থেকে বলতে পারি, এ ধরনের কাজ আমার জানামতে আগে হয়নি । আমার বিশ্বাস, গানটির ভিডিও দর্শকদের, শ্রোতাদের ধীরে ধীরে আরও বেশি ভালোলাগবে ।

নতুন এই গানটি নিয়ে সংগীতশিল্পী সাব্বির নাসির বলেন, জিসান খান শুভর অসাধারণ কম্পোজিশন, বিবেক মজুমদারের মিউজিক অ্যারেন্জমেন্টে দুই বছর পর আমার নতুন গান ‘আমি যারে ভালোবাসি’ প্রকাশ হলো । গানটির প্রকাশের পর শ্রোতারা ভালোভাবে এটি গ্রহণ করেছেন এবং সেই সাথে ফেসবুক, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দর্শক-শ্রোতার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি । দুই বছর পর কেনো গানটি রিলিজ করলেন এই প্রশ্নের জবাবে শিল্পী সাব্বির নাসির বলেন, কারণ মিউজিক ভিডিও করার পয়সা ছিল না । আমার বড় ভাই আজম বাবু গানটি শোনার পর নিজে একটি অ্যানিমেশন বেইজ মিউজিক ভিডিও করে দেন। দর্শকরা পছন্দ করছেন গান এবং গানের ভিডিওটি। এ গানটির সাউন্ড ডিজাইনে এবং মিক্সিং মাস্টারিংয়ে সালমান জাইম ও বিবেককে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই । কারণ তাদের দুজনের চেষ্টার কারণে ভয়েসের সঙ্গে সাউন্ডের এত দারুণ সমন্বয় হয়েছে যার প্রমাণ দর্শক-শ্রোতাদের ভালোবাসা। আর আমার ভক্তদের বলতে চাই, গানটি হৃদয় থেকে শুনবেন, আশা করি অনেক ভলো লাগবে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১০

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১১

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১২

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৩

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৪

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৫

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৬

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৭

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৮

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৯

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

২০
X