বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:২৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাগদান সারলেন তানজীব সারোয়ার

তানজীব সারোয়ার ও  সাবা সানজিদা রহমান। ছবি : সংগৃহীত
তানজীব সারোয়ার ও সাবা সানজিদা রহমান। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ারের জীবনে এলো নতুন অধ্যায়। সেনা কর্মকর্তা সাবা সানজিদা রহমানের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন তানজীব সারোয়ার। ঢাকার ক্যান্টনমেন্টে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই আংটি বদল অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ বিষয়ে শনিবার (১১ অক্টোবর) তানজীব সারোয়ার বলেন, হ্যাঁ আমাদের এনগেজমেন্ট হয়েছে শুক্রবার। ঢাকার ক্যান্টনমেন্টের সিএসডি এলাকায় আংটি বদল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একেবারে পারিবারিকভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

তিনি আরও বলেন, সবাইকে বলার সুযোগ হয়নি। একেবারে বিয়ের সময় সবাইকে বলব। এখনো বিয়ের তারিখ চূড়ান্ত হয়নি, কেননা এখনো অনুমোদন পায়নি সাবা।’

কনে সম্পর্কে তানজীব সারোয়ার বলেন, ‘আমাদের সম্পর্কটা ইন্টারেস্টিং— ও আর্মি অফিসার, আমি গায়ক। পৃথিবীর ইতিহাসে এমনটা বিরল; আমি এমনটা দেখিনি, আপনি কি দেখেছেন? আমার মনে হয় না কোথাও কোনো দেশে আর্মি অফিসার ও গায়কের বিয়ে হয়েছে। ও আর্মিতে লং কোর্স করেছে। এখন লেফটেন্যান্ট পদে রয়েছে। ওদের বাসা ঢাকার ওয়ারীতে।’

অ্যারেঞ্জ ম্যারেজের আগেই সাবার সঙ্গে পরিচয় ছিল জানিয়ে আলোচিত এই গায়ক বললেন, ওর সঙ্গে কথা হতো আমার। একটা সময় জানলাম সে এমআইএসটিতে পড়ে। পরে তাকে জিজ্ঞেস করলাম, তখন সে বলল, সে আর্মিতে রয়েছে। আমি অবাক হয়েছি আসলে। কিন্তু এখন বেশ অন্য রকম লাগছে।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১০

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১১

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১২

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৩

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৪

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৫

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৭

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৮

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৯

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

২০
X