বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

উচ্চ রক্তচাপের কারণে আইসিইউতে ভর্তি গায়ক তানজীব সারোয়ার

তানজীব সারোয়ার। ছবি : সংগৃহীত
তানজীব সারোয়ার। ছবি : সংগৃহীত

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক শঙ্কাজনক খবর— ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। মুহূর্তেই ফেসবুকজুড়ে শুরু হয় উদ্বেগ, গুজব আর নানা জল্পনা। কেউ বলছেন গুরুতর অবস্থায় আইসিইউতে, আবার কেউ দাবি করছেন পরিস্থিতি আশঙ্কাজনক। এবার সেই গুঞ্জনের মাঝেই এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়কের স্ত্রী সাবা সানজিদা রহমান।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এ বিষয়ে বিস্তারিত লিখেছেন তিনি। প্রকাশিত সেই পোস্টে সাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় তানজীব সারোয়ার এখন মোটামুটি সুস্থ। হাই ব্লাড প্রেশারের কারণে সে আইসিইউতে ভর্তি ছিল।’ ফেসবুকে ছড়িয়ে পড়া খবরটিকে বিভ্রান্তিকর বলে সাবা সানজিদা লিখেছেন, ‘যে কোনো ধরনের তথ্যের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দয়া করে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’

এরপর গণমাধ্যমকে সাবা বলেন, তানজীবের আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। গতকাল ১২ তারিখ মধ্যরাতে তা বেড়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ইমার্জেন্সি থেকে এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। সাবা বলেন, ‘ওকে ইমার্জেন্সিতে নিলে আইসিইউতে ভর্তি করা হয়। এখনো তানজীব আইসিইউতে চিকিৎসাধীন। সবাই ওর জন্য দোয়া করবেন।’

ফেসবুকে ছড়িয়ে পড়া খবরের বিষয়েও কথা বলেন গায়কের স্ত্রী। জানান, এ ধরনের বিভ্রান্তিকর খবর প্রচার হতে থাকলে আইনি ব্যবস্থা নেবেন তারা।

তিনি বলেন, ‘এমন সংবাদ কেন ছড়াচ্ছে, তা জানি না। আমাদের কাছ থেকে কোনো কনফারমেশন বা তথ্য না নিয়ে এসব খবর ছড়ানো হচ্ছে। এসব চলতে থাকলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, তানজীব সারোয়ার ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে প্রবেশ করেন। তানজীবের প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ পায় ২০১১ সালে। ২০১৪ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’। ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’।

সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন তানজীব সারোয়ার। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের ‘গা ছুঁয়ে বলো’ দিয়ে সিনেমার গানে অভিষেক ঘটে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১০

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১১

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১২

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৩

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

১৪

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

১৫

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

১৬

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

১৭

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

১৮

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

১৯

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

২০
X