বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিপদমুক্ত তানজীব সারোয়ার, জানালেন ঈদের শুভেচ্ছা

তানজীব সারোয়ার । ছবি : সংগৃহীত
তানজীব সারোয়ার । ছবি : সংগৃহীত

হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে চাঞ্চল্যকর গুঞ্জন,আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি! খবরটি মুহূর্তেই ভক্তদের মনে তৈরি করে আতঙ্ক আর শঙ্কা। পরে বিষয়টি নিয়ে মুখ খুলে গুঞ্জনের অবসান ঘটান তার স্ত্রী। আর এবার সব জল্পনার ইতি টেনে হাসপাতালের বেড থেকেই নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একটি ছবি প্রকাশ করলেন তানজীব। জানালেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

গত শনিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে শিল্পী নিজেই তা নিশ্চিত করেন। জানা গেছে, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

ফেসবুক পোস্টে তানজীব সারোয়ার লেখেন, সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছুদিন অসুস্থ থাকার পর আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার জন্য ভালো থাকার কারণ। একই সঙ্গে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে সামাজিক মাধ্যমে তানজীব সারোয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’ সংক্রান্ত একটি গুজব ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি হয়। পরবর্তীতে তার স্ত্রী সাবা সানজিদা রহমান বিষয়টি স্পষ্ট করেন। জানান, উচ্চ রক্তচাপের কারণে তানজীব আইসিইউতে ভর্তি ছিলেন এবং কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান। গুজব ছড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, সংগীতশিল্পী ও সুরকার হিসেবে তানজীব সারোয়ারের ক্যারিয়ার এক দশকেরও বেশি সময়ের। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’র মতো জনপ্রিয় গানের জন্য তিনি দর্শক মহলে বেশ পরিচিত। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকেও অভিষেক ঘটে তার। বর্তমানে তিনি বিপদমুক্ত হয়ে বাসায় বিশ্রামে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X