বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন

সংগীতশিল্পী জেনস সুমন। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী জেনস সুমন। ছবি : সংগৃহীত

দেশের সংগীত জগতে শোকের ছায়া নেমেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন গুণী সংগীতশিল্পী জেনস সুমন। এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন শিল্পী শাহাদাত হোসেন নাদিম।

তিনি বলেন, ‘সুমন ভাই পুরোপুরি সুস্থ ছিলেন। এরপর আজ সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে উত্তরায় দাফনের কথা রয়েছে।’

জেনস সুমন দেশের শ্রোতাপ্রিয় গায়ক হিসেবে পরিচিত। বিশেষ করে তার গান ‘একটা চাদর হবে’ তাকে দেশের ঘরে ঘরে পরিচিতি এনে দেয়। ১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন তিনি। এরপর একের পর এক হিট অ্যালবাম উপহার দেন— ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান তার গুণী সংগীত জীবনের অংশ।

তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’ প্রকাশিত হয় ২০০৮ সালে। এরপর কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও তার সুরেলা কণ্ঠ এখনো শ্রোতাদের মনে অটুট জায়গা ধরে রেখেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X