বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এক ফ্রেমে সৃজিত-মিথিলা-আইরা

সৃজিত,মিথিলা ও আইরা I ছবি: সংগৃহীত
সৃজিত,মিথিলা ও আইরা I ছবি: সংগৃহীত

চলমান গুঞ্জনের ঝড়ে যখন তাদের সংসারকে ঘিরে তৈরি হচ্ছিল এক অনিশ্চিত কুয়াশা, তখন যেন বজ্রপাতের মতো নেমে এলো এমন এক ছবি, যেখানে দেখা যায় সৃজিত-মিথিলা-আইরা এক ফ্রেমে বন্দি। বিচ্ছেদের কানাঘুষা, সম্পর্কের ভাঙনের দীর্ঘদিনের জল্পনা, সবকিছুকে উপেক্ষা করে ছবিটি মুহূর্তেই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি নেটিজেনদের মধ্যে ছবিটি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। মূলত, এই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিচ্ছেন।

কিন্তু অনুসন্ধানে জানা যায়, এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরুর সময়ের ছবিও না। ছবিটি ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল, অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা ফের এক হয়েছেন- এটা নেটিজেনদের কেবলই জল্পনা; এর কোনো সত্যতা নেই।

এদিকে, মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। এই বিষয়ে মিথিলাও সম্প্রতি এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন।

সে সময় মিথিলা বলেছিলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’ সঞ্চালক যখন সরাসরি জানতে চান সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা, তখন মিথিলা রহস্য রেখে উত্তর দেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।’

তবে সৃজিত এখনও তার স্বামী কিনা, এই প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।’

শেষ পর্যন্ত রহস্যের জাল আরও ঘনীভূতই হলো। মিথিলার নীরবতা আর সেই ভাইরাল ছবির রহস্য যেন প্রশ্নের চেয়ে উত্তর কম তৈরি করছে। এখন দেখার বিষয়,এই গুঞ্জনের মাঝে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন কিনা, নাকি সময়ের স্রোতে সবটাই হারিয়ে যাবে বিনোদন জগতের আরেকটি ইতিহাসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১০

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১১

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১২

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৩

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৪

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৫

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৬

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৯

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

২০
X