বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

খুব অল্প সময়ে সৃজিতের ঘনিষ্ঠ বন্ধু হয়েছি: সুস্মিতা

সৃজিত মুখার্জি ও সুস্মিতা চ্যাটার্জি । ছবি : সংগৃহীত
সৃজিত মুখার্জি ও সুস্মিতা চ্যাটার্জি । ছবি : সংগৃহীত

টালিউডে ফের আলোচনার কেন্দ্রে পরিচালক সৃজিত মুখার্জি ও জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। দুর্গাপূজার উজ্জ্বল মুহূর্তে একসঙ্গে তোলা তাদের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে টালিপাড়ায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার (২৯ অক্টোবর) সৃজিত নিজের সামাজিকমাধ্যমে দুর্গোৎসবের মণ্ডপে তোলা কয়েকটি ছবি শেয়ার করেন। এর মধ্যে সৃজিত ও সুস্মিতার একে অন্যের দিকে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়, যা নেটিজেনদের মধ্যে নানা কৌতূহল তৈরি করে।

কলকাতার সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, ছবির এই ‘প্রেমময় দৃষ্টির’ কারণ জানতে চাওয়া হলে সুস্মিতা বিষয়টিকে ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন।

সুস্মিতার কথায়, ‘আমরা দুজনে খুব ভালো বন্ধু। বলা যেতে পারে, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। যারা এসব নিয়ে কথা বলছেন, তাদের নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।’

এদিকে সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে সুস্মিতা প্রথমবার তার সঙ্গে কাজ করেন। এই কাজের সুবাদেই তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এর আগে তাদের মধ্যে কোনো পরিচয় ছিল না।

উল্লেখ্য, সুস্মিতা টালিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী। মডেলিং দিয়ে তার যাত্রা শুরু হয় এবং বর্তমানে তিনি অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এদিকে সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন মিথিলা। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে এখন চিত্রটা পাল্টেছে।

সৃজিতের সঙ্গে মিথিলা অনেকদিন ধরেই এক ছাদের নিচে না থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। তাদের দাম্পত্য জীবনে কি তাহলে চিড় ধরেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছিল দুই বিনোদনপাড়ায়। সম্প্রতি এক পডকাস্টে নিয়ে একরকম অস্পষ্টই থেকে যান অভিনেত্রী। সৃজিত মুখার্জি এখনো তার স্বামী রয়েছেন কি না। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X