বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

কুকুরছানা হত্যায় ফুঁসে উঠলেন জয়া-নিলয়রা

কুকুরছানা হত্যায় ফুঁসে উঠলেন জয়া-নিলয়রা। ছবি : সংগৃহীত
কুকুরছানা হত্যায় ফুঁসে উঠলেন জয়া-নিলয়রা। ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ৮টি সদ্যোজাত কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনায় তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায়। অবলা প্রাণীর প্রতি এমন নৃশংসতায় শিউরে উঠেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও। জয়া আহসান, নিলয় আলমগীর ও সাবিলা নূরের মতো তারকারা তীব্র প্রতিবাদ জানিয়ে এই ‘হত্যাকাণ্ডের’ সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এ নিয়ে ফেসবুকে ক্ষোভ ঝেড়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি অভিযুক্তকে ‘মানসিক ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে লেখেন, “ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।”

ঈশ্বরদীর এই ঘটনা দারুণভাবে আঘাত করেছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীরকে। ফেসবুকে একটি আবেগঘন পোস্টে তিনি লেখেন, “ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রী। মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। একটাবার চিন্তা করে দেখুন তো, বস্তার ভিতরে বাচ্চাগুলো পানির মধ‍্যে কেমন করছিল, বাঁচার জন‍্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে।”

মা কুকুরের কষ্টের কথা উল্লেখ করে নিলয় আরও লেখেন, “এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব‍্যথা শুরু হবে, হয়তো মা কুকুরটাও মারা যাবে বুকের দুধ কোনো বাচ্চাকে খাওয়াতে না পেরে। এই হত‍্যাকাণ্ডের জন‍্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তিনি ফেসবুকে লিখেছেন, “এই নিষ্ঠুর লোকদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।”

তারকাদের এই দাবির সঙ্গে একমত পোষণ করে সামাজিক মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছেন অসংখ্য নেটিজেন। রাকিবা নামের এক ব্যবহারকারী লিখেছেন, “কঠিন শাস্তি চাই। এইজন্য আমাদের সবার এক হওয়া খুব দরকার।” কামরুন নাহার উষা লিখেছেন, “দোষী ছেলে হোক আর মেয়ে হোক, তার ছবি প্রকাশ করা উচিত। কারণ অন্যায়কারী বা হত্যাকারীকে চিনে রাখা উচিত।”

দিলশাদ নাহার সঠিক বিচারের দাবি জানিয়ে লেখেন, “এত কষ্ট লাগছে ভিডিও ও ছবিগুলো দেখে! সঠিক বিচার হোক।” অন্যদিকে দেশের বিচার ব্যবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে কাওসার লিখেছেন, “যে দেশে মানুষ খুন হলে বিচার হয় না... সে দেশে কুকুর হত্যা সামান্য। দেশে আইনের শাসন এবং মনুষ্যত্ব ফিরে আসুক সেটা প্রত্যাশা করি।”

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X