মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কুকুরছানা পিটিয়ে হত্যার ঘটনায় সেই নারীর বিরুদ্ধে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় দুটি কুকুরছানা পিটিয়ে হত্যা। ছবি : কালবেলা
পটুয়াখালীর কলাপাড়ায় দুটি কুকুরছানা পিটিয়ে হত্যা। ছবি : কালবেলা

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের মম্বিপাড়া (সাধুর ব্রিজ) আশ্রয়ণ এলাকায় দুইটি কুকুরছানাকে পিটিয়ে হত্যার ঘটনা ও অপর দুটি কুকুরছানাকে গুরুতর আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুরগির বাচ্চা খাওয়ার অভিযোগে ক্ষিপ্ত হয়ে সোনিয়া বেগম নামের এক নারী লাঠি দিয়ে ৪টি কুকুরছানাকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই দুইটি কুকুরছানা মারা যায় এবং অপর দুইটি গুরুতর আহত হয়।

খবর পেয়ে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য বায়েজিদ মুন্সি একটি আহত কুকুরছানাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরে সেটিকে দত্তক নেন।

এ বিষয়ে বায়েজিদ মুন্সি বলেন, নিরীহ প্রাণীর ওপর এমন নিষ্ঠুরতা খুবই দুঃখজনক। আমরা চেষ্টা করছি আহত প্রাণীগুলোর পাশে দাঁড়াতে। সমাজে প্রাণীর প্রতি মানবিক আচরণ গড়ে তোলা জরুরি।

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ফাতিমা বলেন, নিরীহ প্রাণীর ওপর এভাবে নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

স্থানীয় বাসিন্দা সত্তার হাওলাদার বলেন, মুরগি খেয়েছে বলেই প্রাণীকে পিটিয়ে মারা অমানবিক কাজ। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।

এনিমেল লাভারস সংগঠনের সদস্য কেএম বাচ্চু বলেন, প্রাণীর ওপর এ ধরনের সহিংসতা সমাজের জন্য ভয়ংকর বার্তা দেয়। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত সোনিয়া বেগম বলেন, আমার দুটি মুরগির বাচ্চা খেয়ে ফেলায় রাগের মাথায় এমনটা করেছি। আগেও আমার মুরগির বাচ্চা খেয়েছে।

কলাপাড়া উপজেলা প্রাণী কল্যাণ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান বলেন, প্রাণীর ওপর নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সচেতনতা বাড়ানো হবে।

মহিপুর থানার ওসি মো. মহব্বত খান আরও বলেন, কুকুরছানা পিটিয়ে হত্যার ঘটনায় প্রাণিসম্পদ অধিদপ্তর বাদী হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X