বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভালোবাসা দিবসে আঁখির গান

আঁখি আলমগীর । ছবি - সংগৃহীত
আঁখি আলমগীর । ছবি - সংগৃহীত

নন্দিত সংগীতশিল্পী আঁখি আলমগীর। নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি স্টেজ শো ও টিভি লাইভ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি আবারও নতুন একটি গানে কণ্ঠ দিলেন এ শিল্পী। ‘আজ একি সুরে , থেকেও দূরে , জাগলে এই রাতে ' শিরোনামে গানটির কথা লিখেছেন অধরা জাহান। সংগীতশিল্পী আলম আরা মিনুর সুরে এ গানটি গেয়েছেন আঁখি আলমগীর। ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি বিটিভির 'ভালোবাসি তাই ভালোবেসে যাই ' শিরোনামের সংগীতানুষ্ঠানে প্রচার হবে এই গান । নতুন এ গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন , 'ভালোবাসা দিবসে শ্রোতারা যে ধরনের গান শুনতে চান , এটি তেমন একটি গান । আশা করছি সবার ভালো লাগবে।' এদিকে বিটিভির জন্য নির্মিত আরও একটি অনুষ্ঠানে গান করেছেন আঁখি আলমগীর। বিটিভি'র জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'বৈঠকখানা'-এর জন্য 'জোড়া শালিক' নামে একটি মৌলিক গান গেয়েছেন তিনি। এ গানের মধ্য দিয়ে ২৭ বছর পর গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের লেখা গানে কন্ঠ দিলেন এ শিল্পী। এর আগে নব্বই দশকের সিনেমা 'আসামি বধূ'র জন্য মিল্টন খন্দকারের রচিত 'এত ছোট জনম নিয়া জগতে আসিয়া' শিরোনামের একটি গান গেয়েছিলেন আঁখি। সুর করেছিলেন প্রয়াত সংগীত পরিচালক আলম খান। সেই সময়ে এই গানটি দর্শক ও শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। সম্প্রতি 'বৈঠকখানা' অনুষ্ঠানের মাধ্যমে আবারও একসঙ্গে গানের কাজ করতে পেরে আঁখি আলমগীর তার অনুভূতি প্রকাশ করে বলেন, 'মিল্টন খন্দকার ভাইয়ের লেখা ও সুরে বিটিভির অনুষ্ঠানে গান গাইলাম। এটি কোনো মরা গান নয়, বরং ভীষণ তরতাজা একটি গান। গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত।'

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১০

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১১

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১২

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৩

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৪

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৫

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৬

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৮

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

২০
X