রিয়েল তন্ময়
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমের দিনে নাটকের মন্দা বাজার

কোলাজ। ছবি : কালবেলা
কোলাজ। ছবি : কালবেলা

যে কোনো দিবস বা উৎসব কেন্দ্র করেই টিভি চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মগুলো বাহারি আয়োজনে ব্যস্ত থাকে। উৎসব টার্গেট করে নাটক নির্মাণের হিড়িক পড়ে। স্বাভাবিকভাবেই ভালোবাসা দিবস নিয়ে প্রতি বছরের মতো এবারও নাটকপাড়ায় ব্যস্ততা থাকার কথা ছিল। দিনটিতে প্রিয় তারকাদের অভিনীত নাটক দেখতে উন্মুখ ছিলেন দর্শক। কিন্তু অন্যান্য বছরের তুলনায় নাটকপাড়ায় এবারের ভালোবাসা দিবস ছিল অনেকটাই ফিকে। বিস্তারিত রয়েছে এ প্রতিবেদনে। প্রতি বছর ভালোবাসা দিবসে বিভিন্ন আয়োজনের মধ্যে আলোচনায় থাকে বাংলা নাটক। কিন্তু এবার তার বিপরীত। রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন ইস্যুতে এবার ভালোবাসা দিবসের নাটক নিয়ে ছিল না ব্যস্ততা। টিভি চ্যানেলগুলোও রাজনৈতিক অনুষ্ঠানেই ফোকাস দিয়েছে। এর মধ্যে কিছু নাটক এ দিবস কেন্দ্র করে ইউটিউবে মুক্তি পেলেও, সেগুলো নিয়ে নেই আলোচনা। এ ছাড়া কিছু নাটক ভালোবাসা দিবসে মুক্তির ঘোষণা দেওয়া হলেও, শেষ পর্যন্ত অনেক নাটক মুক্তি পায়নি। সংশ্লিষ্টরা শেষ পর্যায়ে এসে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে গেছেন। যে কটি নাটক মুক্তি পেয়েছে সেগুলোর কয়েকটি প্রশংসা কুড়ালেও সেভাবে ‘জমে ক্ষীর’ শব্দটি সঠিক ব্যবহার করতে পারেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, ভালোবাসা দিবসে এবার প্রিয় তারকাদের আশানুরূপ নাটক না আসাতে দর্শকরাও খানিকটা হতাশ হয়েছেন। তাতে করে নেতিবাচক প্রভাব পড়েছে নাট্যাঙ্গনে। মুক্তিপ্রাপ্ত নাটকগুলোয়ও সেভাবে দর্শকদের অংশগ্রহণ না থাকায়, ভিউয়ের দৌড়ে পিছিয়ে পড়েছে। বলা যায়, নাটকপাড়ায় এবার ফিকে ভালোবাসা দিবস পালিত হয়েছে।

নির্মাতাদের ভাষ্যমতে, এবারের ভালোবাসা দিবসে অন্য বছরের তুলনায় নাটক কম মুক্তি পেয়েছে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় অনেকেই পিছিয়ে গেছেন। কারণ, নির্মাতা কিংবা শিল্পী-সবাই চায় তার কাজটি দর্শক দেখুক। এ ছাড়া অনেক কাজ পিছিয়ে গেছে স্পন্সর ইস্যুতে। তবে নির্মাতারা এখনো আশা ছাড়ছেন না। তাদের মতে, ভালোবাসা দিবসের আমেজ নির্দিষ্ট দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে মাসের শেষ দিন পর্যন্ত উৎসবের আমেজ থাকে। যেসব নাটক মুক্তি পায়নি সেগুলো চলতি মাসে যখনই মুক্তি দেওয়া হোক আলোচনা-সমালোচনা আবারও হবে। আর এগুলো পর্যায়ক্রমে মুক্তি পেলে দর্শকদের দেখতে সুবিধা হবে বলেও মনে করছেন নির্মাতারা। তারা দাবি করেন, একসঙ্গে সব নাটক ইউটিউবে এলে দর্শক কোন নাটক দেখবেন? তাদের দেখার সময়ও তো আমাদের দিতে হবে।

এদিকে একাধিক নির্মাতার মতে, একসঙ্গে অনেক কাজ মুক্তির বিষয়টি যে কোনো উৎসবের আমেজকে বাড়িয়ে দেয়। তখন এমনিতেই শিল্পী-নির্মাতা থেকে শুরু করে দর্শকদের মধ্যে একটি আমেজ তৈরি হয়। এ ছাড়া যেসব নাটক মুক্তি পাচ্ছে সেগুলোও বিক্ষিপ্তভাবে হচ্ছে। যার কারণে উৎসবের আমেজটা অনুভব হচ্ছে না।

ভালোবাসা দিবসে উপলক্ষে মুক্তি পেয়েছে যেসব নাটক তার মধ্যে রয়েছে ‘যে কথা হয়নি বলা’ নামের একটি নাটক। সময়ের আলোচিত জুটি ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহাকে নিয়ে এটি নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন। নাটকটি ভালোবাসা দিবস উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ‘টিফিন বক্স’ নামের একটি ফ্ল্যাশ ফিকশন মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ফাল্গুন ও ভালোবাসা দিবস কেন্দ্র করে গত ১০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সীমিত দৈর্ঘ্যের এ কাহিনিচিত্র। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক ও প্রান্তর দস্তিদার। ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে নাটক ‘মায়া বনের হরিণ’। নাটকটিতে জুটি বেঁধেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম। ভালোবাসা দিবস ঘিরে নাটকটি ‘নাফ এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। দুই বর্ষীয়ান শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামে টেলিফিল্ম নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি গতকাল দুপুর সোয়া ১২টায় এটিএন বাংলায় প্রচার হয়। বিশেষ নাটক ‘লস্ট ইন ট্রান্সলেশন’। গতকাল রাতে নাটকটি বাংলাভিশনে প্রচার হয়। এরপর এটি প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে ও ইউটিউবে প্রকাশ করা হয়। এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এতে জুটি বেঁধেছেন আরশ খান ও প্রিয়া রানী ছাত্রী। ভালোবাসার বিশেষ নাটক ‘গল্পটা প্রেমের’। এটি ভালোবাসার ভিন্ন রঙের গল্প তুলে ধরবে দর্শকদের সামনে। এতেও অভিনয় করেছেন আরশ খান, ফারিহা পারুসহ অনেকে। পরিচালনা করেছেন রাইসুল তমাল। গ্লোবাল টিভিতে প্রচার হয় নাটকটি। বিটিভিতে গতকাল রাতে প্রচার হয় নাটক ‘বসন্ত এসে গেছে’। রেজাউর রহমানের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। এতে অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, সালমান আরাফাত, নওশীন নাহার, শেখ স্বপ্না, শফিউল আলম বাবু ও শিউলি শিলা। মাছরাঙা টিভিতে গতকাল রাতে প্রচার হয় ‘বৃষ্টির ঘ্রাণ’। তারেক রহমান পরিচালিত নাটকটিতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও বহ্নি হাসান। ‘ভিপি’ নামে একটি নাটকে কেয়া পায়েল ও মুশফিক ফারহান জুটি বেঁধে অভিনয় করেছেন। এক ছাত্রসংগঠন কেন্দ্র করে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। নাটকটি ক্যাপিটাল ড্রামাতে মুক্তি পায়। এ ছাড়া ‘নীল রেইনকোট’, ‘মিস্ট্রি ইন ব্লুম’, ‘যৌতুকের জ্বালা’-সহ আরও কিছু নাটক বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মুক্তি পেয়েছে।

কালবেলা/আরডা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X