বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার মেয়েকে প্রকাশ্যে আনলেন অপূর্ব

মেয়ের সঙ্গে অপূর্ব ও শাম্মা দেওয়ান। ছবি - সংগৃহীত
মেয়ের সঙ্গে অপূর্ব ও শাম্মা দেওয়ান। ছবি - সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গত ১২ ডিসেম্বর কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। সেসময় এক ফেসবুক পোস্টে নবজাতকের হাতের ছবি পোস্ট করে অভিনেতা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। কন্যার নাম রাখেন আনায়া। সেসময় অভিনেতা অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।’ এবার দীর্ঘ দুই মাস পর কন্যার ছবি প্রকাশ করলেন অভিনেতা অপুর্ব। মেয়ের সঙ্গে তোলা ছবি আজ ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। একটি ছবিতে দেখা গেছে, মেয়েকে কোলে নিয়ে আছেন অপূর্ব। আরেক ছবিতে মেয়ের সঙ্গে অপূর্ব ও তার স্ত্রী শাম্মা দেওয়ানকে দেখা গেছে। ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।’ স্বল্প সময়ের ব্যবধানে এসব ছবিতে হাজার হাজার ‘রিঅ্যাক্ট’ পড়েছে। শতাধিক মন্তব্যও এসেছে। উল্লেখ্য, ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক পুত্রসন্তান রয়েছে। এর আগে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন অপূর্ব। সেই বিয়ে বেশি দিন টেকেনি। ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে আনায়ার জন্ম হয়।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১০

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১১

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৩

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৪

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

১৫

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

১৬

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৭

‘লোকে বলে’ গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

১৮

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

২০
X