বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নিরাপত্তা দেয়াল ভেঙে এফডিসিতে বসানো হয়েছে খাবার হোটেল!

এফডিসির গেইট (ইনসেটে হোটেল)। ছবি - সংগৃহীত
এফডিসির গেইট (ইনসেটে হোটেল)। ছবি - সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) নিরাপত্তা দেয়াল ভেঙে খাবার হোটেল ভাড়া দেওয়া হয়েছে। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরেজমিন গিয়ে দেখা যায়, বিএফডিসির প্রধান প্রবেশ পথের বা দিকে কারওয়ান বাজার রেল গেইটের কাছের দেয়াল ভেঙে হোটেলটি করা হয়েছে। এর প্রবেশ মুখ রাস্তার দিকে। আর বাকি অংশ এফডিসির ভেতরে, যা কেপিআই’র নিয়ম লঙ্ঘন করে। প্রতিষ্ঠানটিতে কর্মরত কেউই ইজারার ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন না।

এদিকে অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুমা রহমান তানি নিয়মবর্হিভূতভাবে এটি করেছেন । একইসঙ্গে এ বিষয়টি বিএফডিসির নিরাপত্তার জন্য হুমকি হবে আশঙ্কা করছেন চলচ্চিত্রের মানুষেরা। চলচ্চিত্র পরিচালক, প্রযোজকসহ প্রতিষ্ঠানটির অনেক কর্মকর্তা বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন।

বিষয়টিতে নিয়মের চেয়ে মানবিকতা প্রাধান্য পেয়েছে বলে দাবি করছেন এমডি মাসুমা রহমান তানি। তিনি বলেন, ‘এটি কালা ভুনার জন্য বিখ্যাত কালুর হোটেলকে ইজারা দেওয়া হয়েছে। তার আগের হোটেলটি কিছুদিন আগে ভেঙে দেওয়া হয়েছিল। ফলে সে আমাদের কাছে আবেদন করে। আমরা মানবিক কারণে তাকে এখানে হোটেল করার অনুমতি দিই।’

হোটেলটি হওয়ায় বিএফডিসির নিরাপত্তার কোনো হুমকি হয়নি বলেও মনে করেন এমডি। তিনি বলেন, ‘আমরা ভালো করে দেখেছি। এর ভেতর দিয়ে এফডিসিতে কোনোভাবে ঢোকা যায় না। বরং কারওয়ান বাজার সাইট দিয়ে অনেক বহিরাগত ও আজে বাজে লোক দেয়াল টপকে ভিতরে প্রবেশ করত। আমরা তাদেরকে বলেছি, তা দেখে রাখতে— যেহেতু এফডিসির নিরাপত্তাকর্মীর সংখ্যা কম। এছাড়া আমরা তো এটি একদমই ফ্রি ভাড়া দিইনি। মাসিক একটা ভাড়া আসবে এর থেকে।’

তিনি দাবি করেন, কালুর হোটেল আগের জায়গা থেকে উচ্ছেদের শিকার হওয়ায় অনেক পরিচালক-প্রযোজক তাকে জানিয়েছিলেন, তারা শুটিংয়ে ঠিকঠাক খাবার পাচ্ছেন না। তাদের কথাও বিবেচনা করা হয়েছে, হোটেলটি ইজারার ক্ষেত্রে।

দেয়াল ভেঙে হোটেল করায় ক্ষুব্ধ পরিচালক সমিতির সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন বলেন, ‘এফডিসি একটি কেপিআইভুক্ত (key point installation) এলাকা। এটার নিরাপত্তা দেয়াল ভেঙে হোটেল করা দুঃখজনক। উনি যদি মানবিক কারণে অনুমতি দিয়েছেন বলেন, তাহলে আমি এটাকে বলব তার অজ্ঞতা। উনি হয়ত জানেনই না কেপিআই এলাকায় কী করা যায়, কী করা যায় না।’

এতে প্রতিষ্ঠানের সৌন্দর্যহানিও হয়েছে বলে মন্তব্য করেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘এটি এমনভাবে করা হয়েছে তা দেখতে ভালো লাগে না।’

আশি দশকের তারকা চিত্রনায়ক উজ্জ্বল বলেন, ‘বিষয়টি আমার কানে এসেছে। আমি এখনও সরাসরি দেখিনি। এটা হয়ে থাকলে দুঃখজনক। কারণ এটা তো নিয়ম লঙ্গন করা। আশা করি, বিষয়টা কর্তৃপক্ষ দেখবেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক এফডিসির একজন বলেন, ‘মোটা অংকের টাকায় এটি ভাড়া দেওয়া হয়েছে নিয়ম না মেনেই। শুরুতে চার লাখ টাকা নিয়েছে। প্রতি মাসেও টাকা নিবে। এছাড়া প্রতিদিন দুপুরে বিনামূল্যে কয়েক জনের খাবার নিচ্ছে। এই এমডিকে নিয়ে শুরু থেকেই বির্তক রয়েছে।’

এদিকে, এমডি মাসুমা তানিকে পলাতক ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যায়িত করে তার সকল অপকর্মের প্রতিবাদে গত ২৩ ফেব্রুয়ারি এফডিসিতে জরুরি সভার আয়োজন করে জাতীয়তাবাদী এমপ্লয়িজ এসোসিয়েশন। তার অপসারণে একাট্টা হয়ে সরকারের প্রতি জোর দাবি জানায় তারা। আর তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে এফডিসির অনেক কর্মকর্তা-কর্মচারীসহ সিনেমা নির্মাণের সঙ্গে জড়িত অনেক নির্মাতা ও কলাকুশলী। বর্তমান এমডিকে অপসারণ করা না হলে তাকে এফডিসি থেকে যেকোনো মূল্যে বিতাড়িত করা হবে বলে জানান জাতীয়তাবাদী এমপ্লয়িজ এসোসিয়েশনের নেতারা।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানিকে নিয়ে শুরু থেকেই বিতর্ক। ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করে তার নিয়োগ প্রক্রিয়াও ছিল প্রশ্নবিদ্ধ। তার অপসারণে বেশ কয়েকবার আন্দোলন করলেও বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে পার পেয়ে যান তিনি।

অভিযোগ রয়েছে, তানি প্রথমে স্বৈরাচারের দোসর ছিলেন, এরপর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এনসিপির নেত্রী পরিচয় দেন। এনসিপির নেতাদের খুশি করতে খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের মধ্যেও নাচ গানের ব্যবস্থা করেন এবং এনসিপির প্রতীক শাপলা কলি এফডিসির ঝর্ণাস্পটের পানিতে ভাসান এবং ১২ ফেব্রুয়ারির পর মাসুমা তানি এখন বিএনপি সাজার চেষ্টা করছেন! এমনকি সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ঘনিষ্ট বলেও এফডিসিপাড়ায় চাউর রয়েছে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X