বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তারকাদের অজানা গল্প নিয়ে আসছে সজলের পডকাস্ট ‘স্টারকাস্ট’

তারকাদের অজানা গল্প নিয়ে আসছে সজলের পডকাস্ট ‘স্টারকাস্ট’ । ছবি : সংগৃহীত
তারকাদের অজানা গল্প নিয়ে আসছে সজলের পডকাস্ট ‘স্টারকাস্ট’ । ছবি : সংগৃহীত

দেশের বিনোদন অঙ্গনের তারকাদের জীবন ক্যামেরার সামনে যতটা আলো ঝলমলে, তার বাইরেও লুকিয়ে থাকে নানা না বলা গল্প, ব্যক্তিগত অভিজ্ঞতা ও অজানা অনুভূতি। সেই সব অপ্রকাশিত কথাগুলোই এবার তুলে আনতে যাচ্ছে বিজয় টিভির নতুন পডকাস্ট শো ‘স্টারকাস্ট’।

জনপ্রিয় উপস্থাপক সজল খানের সঞ্চালনায় এই বিশেষ আয়োজনে অংশ নেবেন দেশের চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের তারকারা। এখানে তারা খোলামেলা আড্ডার মাধ্যমে শেয়ার করবেন তাদের ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত নানা গল্প, সংগ্রাম, সাফল্য এবং ব্যক্তিগত জীবনের নানা দিক।

‘স্টারকাস্ট’ শুধু একটি বিনোদনমূলক অনুষ্ঠান নয়, বরং এটি তারকাদের জীবনের অজানা অধ্যায় তুলে ধরার একটি ভিন্নধর্মী প্রয়াস। দর্শকরা এখানে পাবেন প্রিয় তারকাদের আরও কাছ থেকে জানার সুযোগ।

অনুষ্ঠানটি প্রতি মাসের প্রথম ও শেষ বৃহস্পতিবার বিকেল ৪টায় বিজয় টিভিতে প্রচারিত হবে। নিয়মিত পর্বে ভিন্ন ভিন্ন তারকা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং তাদের জীবনের নানা অজানা গল্প শোনাবেন দর্শকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১১

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১২

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৩

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৪

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৫

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৬

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৭

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

২০
X