বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

নতুন সংগীতায়োজনে পুরনো বৈশাখের গান

শওকত আলী ইমনের সঙ্গে ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্নিয়া। ছবি - সংগৃহীত
শওকত আলী ইমনের সঙ্গে ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও কর্নিয়া। ছবি - সংগৃহীত

বাঙালির পহেলা বৈশাখ উদযাপনকে আরও রাঙিয়ে দেয় যে কয়টি গান তার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’। পহেলা বৈশাখ এলেই নতুন করে, নতুন প্রাণ নিয়ে গানটি ফিরে আসে, মুখে মুখে ফেরে গানটি। এবারের পহেলা বৈশাকে নতুন করে, নতুন আয়োজন এ প্রজন্মের দর্শকদের সামনে ফের এ গানটি হাজির করার উদ্যোগ নিয়েছে প্রযোজনা সংস্থা গানচিল।

গানটির মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন এবারও নতুন সংগীতায়োজনে যুক্ত আছেন। নতুন করে তৈরি এ সংস্করণে আধুনিক সাউন্ড, নতুন কণ্ঠ এবং ভিডিও চিত্রের সময়োপযোগী উপস্থাপন থাকছে বলে জানিয়েছেন শওকত আলী ইমন। তিনি বলেন, ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক—গানটির শ্রোতাপ্রিয়তা কতটা, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। দেশের সীমানা পেরিয়ে প্রবাসে থাকা বাঙালিদের কাছেও গানটি সমানভাবে জনপ্রিয়। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসার জন্যই নতুন করে সংগীতায়োজনের ভাবনা। আমরা চেষ্টা করেছি মূল আবহটা ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপন করতে। আশা করছি, তরুণ প্রজন্মের শ্রোতারাও গানটিকে নিজেদের মতো করে নিজের করে নেবে।’

গানটির নতুন সংস্করণে কণ্ঠ দিয়েছেন শওকত আলী ইমন নিজে এবং রিয়েলিটি শো চ্যানেল আই সেরা কণ্ঠের ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা ও পাওয়ার ভয়েসের কর্নিয়া। গানের কথা লিখেছেন কবির বকুল। রাজধানীর তিনশ ফিটে এরই মধ্যে গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। যেটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। আগামী ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেল প্রকাশ পাবে গানটি।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘আমাদের পহেলা বৈশাখের সঙ্গে গানটি দারুণভাবে জড়িয়ে আছে। গানটি তাই নতুন আয়োজনে আমরা গানচিল প্রকাশের উদ্যোগ নিয়েছি। আশা করি নতুন প্রজন্মের জেনজি দর্শকদের কাছেও গানটি নতুন করে পৌঁছাবে।’

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X