কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘চুপিচুপি’ দিয়ে আত্মপ্রকাশ করল ‘আর্টবক্স মিউজিক’

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

বাংলা সংগীতাঙ্গনে অডিও ও ভিডিও প্রযোজনায় নতুন মাত্রা যোগ করতে আত্মপ্রকাশ করল ‘আর্টবক্স মিউজিক’ (ArtBox Music)। প্রতিষ্ঠানটি তাদের প্রথম নিবেদন ‘চুপিচুপি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। চিকিৎসক ও কণ্ঠশিল্পী সম্পা দেওয়ানের স্বপ্নের এই প্রতিষ্ঠানটি মানসম্মত সংগীত ও ভিডিও নির্মাণের অঙ্গীকার নিয়ে বাজারে এসেছে।

আর্টবক্স মিউজিকের কর্ণধার সম্পা দেওয়ান। তিনি পেশায় একজন চিকিৎসক হলেও কণ্ঠশিল্পী হিসেবেও সুপরিচিত। সংগীতের প্রতি গভীর অনুরাগ ও দীর্ঘদিনের সৃজনশীল অভিজ্ঞতা থেকেই তার এই নতুন উদ্যোগ। জানা গেছে, ইতোমধ্যে সম্পা দেওয়ানের নিজের গাওয়া প্রায় ৫০টি গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে।

প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, বাংলা গানের উদীয়মান শিল্পীদের জন্য একটি পেশাদার ও সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। নতুন শিল্পীদের সুযোগ করে দেওয়ার পাশাপাশি মানসম্মত অডিও-ভিডিও প্রযোজনার মাধ্যমে সংগীতাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে চায় আর্টবক্স মিউজিক।

প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা ‘চুপিচুপি’ গানটির গীতিকার ও সুরকার রোহান রাজ। সংগীত পরিচালনা করেছেন পলাশ ফারুকী। ভিডিওটির দিকনির্দেশনায় ছিলেন সৌমিত্র ঘোষ ইমন। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেছেন সৌরভ ও রেশমি। পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসকে সমীর।

কর্ণধার সম্পা দেওয়ান বলেন, আর্টবক্স মিউজিক শুধু একটি প্রযোজনা প্রতিষ্ঠান নয়; এটি আমাদের একটি স্বপ্নের বাস্তব রূপ। আমি নিজেও দীর্ঘদিন ধরে সংগীতচর্চা করছি। আমার গাওয়া ৫০টি গানের মিউজিক ভিডিও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। পাশাপাশি আমরা নতুন শিল্পীদের নিয়েও ধারাবাহিকভাবে কাজ করব।

তিনি আরও জানান, ভবিষ্যতে আর্টবক্স মিউজিক শুধু গানেই সীমাবদ্ধ থাকবে না; নাটক ও ড্রামা নির্মাণের পরিকল্পনাও রয়েছে। মানসম্মত গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলীর মাধ্যমে বিনোদন জগতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি।

আর্টবক্সের ক্রিয়েটিভ ডিরেক্টর এবং প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে থাকা কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক এসকে সমীর বলেন, আমরা উদীয়মান তরুণ কণ্ঠশিল্পীদের প্রাধান্য দিয়ে নিয়মিতভাবে অডিও-ভিডিও কনটেন্ট প্রযোজনার পাশাপাশি নাটক ও ড্রামা নির্মাণের কাজও ধাপে ধাপে শুরু করেছি। খুব শিগগিরই আমাদের ড্রামা চ্যানেলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে।

নির্মাতাদের প্রত্যাশা, ‘চুপিচুপি’ গানটি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে এবং আর্টবক্স মিউজিকের পথচলা সফল ও দীর্ঘস্থায়ী হবে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X