তামজিদ হোসেন
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম
আপডেট : ২০ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কোথা থেকে এলো ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ গানটি? 

আব্বাসউদ্দীন ও কাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
আব্বাসউদ্দীন ও কাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

বাংলার আকাশে রোজার ঈদের চাঁদ দেখা দিলেই প্রতিটি ঘরে, অলিতে-গলিতে আজও প্রতিধ্বনিত হয় সেই অমর সুর ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। কিন্তু এই গানের সৃষ্টির পেছনে লুকিয়ে আছে ছয় মাসের এক দীর্ঘ লড়াই, উপেক্ষা আর অদম্য বিশ্বাসের নাটকীয় মহাকাব্য।

গল্পটি শুরু হয়েছিল শিল্পী আব্বাসউদ্দীনের একটি ‘পাগলাটে’ আবদার দিয়ে। যখন চারদিকে কেবল শ্যামাসংগীতের জয়জয়কার, তখন তিনি কাজী নজরুল ইসলামকে অনুরোধ করেন বাংলা ইসলামি গান রচনার জন্য। কবি রাজি হলেও বাদ সাধে গ্রামোফোন কোম্পানি। ‘ব্যবসায় লালবাতি জ্বলবে’—এই ভয়ে দীর্ঘ ছয় মাস আব্বাসউদ্দীনকে ফিরিয়ে দিয়েছিলেন রিহার্সেল-ইন-চার্জ ভগবতী বাবু।

অবশেষে একদিন ভগবতী বাবুর মন গলে। সুযোগ আসতেই এক ঠোঙা পান আর চা নিয়ে নজরুলের ঘরে হাজির আব্বাসউদ্দীন। রুদ্ধদ্বার ঘরে মাত্র ৩০ মিনিটের সাধনায় কবি লিখে ফেললেন ইতিহাসের সেই অমোঘ পংক্তিমালা। দুই মাস পর রোজার ঈদ। গান লেখার চার দিনের মধ্যে রেকর্ডিং হয়ে গেল। আব্বাসউদ্দীন এবারই প্রথম ইসলামি গান রেকর্ড করলেন। গানটি তখনো তাঁর মুখস্থ হয়নি।

গানটি চলবে কি না, এই নিয়ে গ্রামোফোন কোম্পানিও ছিল শঙ্কায়। তবে কাজী নজরুল ইসলাম বেশ রোমাঞ্চিত। কীভাবে গাইতে হবে, তিনি সেটা আব্বাসউদ্দীনকে দেখিয়ে দেন। হারমোনিয়ামের ওপর আব্বাসউদ্দীনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম নিজেই। আব্বাসউদ্দীন গানটি গাইলেন। ঈদের সময় এ গানসহ অ্যালবামটি বাজারে এল। তারপর হয়ে গেল ঈদের ছুটি। আব্বাসউদ্দীন বাড়িতে ঈদ কাটাতে গেলেন।

বাকিটা এক অলৌকিক ইতিহাস। ঈদের ছুটিতে বাড়ি থেকে ফিরে আব্বাসউদ্দীন অবাক হয়ে দেখলেন, ট্রামের অপরিচিত যুবক থেকে গড়ের মাঠের কিশোর, সবার কণ্ঠে সেই গান! নজরুলের দাবা খেলার আড্ডায় যখন খবর পৌঁছালো গানটি ‘হিট’, তখন কবির আনন্দ ছিল বাঁধভাঙ্গা। আজ বহু বছর পরেও, নজরুলের কলম আর আব্বাসউদ্দীনের এই গান ছাড়া বাঙালির ঈদ যেন অপূর্ণই থেকে যায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X