বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন

ব্যান্ড অর্থহীন। ছবি - সংগৃহীত
ব্যান্ড অর্থহীন। ছবি - সংগৃহীত

প্রায় দেড় বছর বিরতির পর আবারও মঞ্চে ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। আগামী ১০ জুলাই রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের (বিসিএসসিসি) ‘হল অব ফেম’-এ অনুষ্ঠিতব্য ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এ পারফর্ম করবে ব্যান্ডটি। এই আয়োজনের মধ্য দিয়েই দীর্ঘদিন পর ভক্তদের সামনে হাজির হবেন ‘বেজবাবা’ সুমন ও তার দল।

লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনায় আয়োজিত এই বৃহৎ রক উৎসবে অর্থহীনের পাশাপাশি দেশের আরও কয়েকটি জনপ্রিয় ও প্রভাবশালী ব্যান্ড অংশ নেবে। উৎসবের লাইনআপে রয়েছে আর্টসেল, ব্ল্যাক, ক্রিপ্টিক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১০ জুলাই দুপুর ২টায় শুরু হবে কনসার্ট, যা চলবে রাত ১১টা পর্যন্ত। ইতোমধ্যে ২৫ জুন থেকে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘গেট সেট রক’-এ টিকিট বিক্রি শুরু হয়েছে।

মঞ্চে ফেরার আগে অর্থহীনের অভ্যন্তরীণ লাইনআপে এসেছে বেশ কিছু পরিবর্তন। গত মার্চে ব্যান্ডটির দীর্ঘদিনের ড্রামার মার্ক ডন এবং গিটারিস্ট এহতেশাম আলী মঈনের বিদায়ের খবর নিশ্চিত করা হয়। এরপর নতুনভাবে দল গোছানোর অংশ হিসেবে ব্যান্ডে ফিরে এসেছেন গুণী সংগীতশিল্পী শিশির আহমেদ, যিনি গিটার ও কিবোর্ডের দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া নতুন সদস্য হিসেবে কিবোর্ড ও গিটারে যুক্ত হয়েছেন আদনান আতিক। ড্রামসে অতিথি সদস্য হিসেবে থাকছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের শেখ এম রিয়াজ।

নতুন এই লাইনআপ নিয়ে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’-এর মঞ্চেই প্রথমবারের মতো পারফর্ম করতে যাচ্ছে অর্থহীন। ফলে ব্যান্ডটির প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস ও প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১১

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১২

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৩

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

১৪

হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলা

১৫

আধুনিক প্রযুক্তিনির্ভর চিংড়ি চাষ সম্প্রসারণে সহায়তা দেওয়া হবে: মৎস্য প্রতিমন্ত্রী

১৬

বেইজিংয়ে বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর

১৭

যবিপ্রবিতে ফলাফল প্রকাশে জটিলতা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

১৮

গাছা থানার ওসি প্রত্যাহার

১৯

সিলেটে ইউপি চেয়ারম্যানকে বহিষ্কার

২০
X