শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:২১ এএম
প্রিন্ট সংস্করণ

অর্থহীনের নতুন গান উন্মাদ

ব্যান্ড অর্থহীন । ছবি : সংগৃহীত
ব্যান্ড অর্থহীন । ছবি : সংগৃহীত

প্রায় তিন বছরের দীর্ঘ বিরতির পর জনপ্রিয় ব্যান্ড অর্থহীন নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে। ব্যান্ডটি ১৭ অক্টোবর তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ২’ প্রকাশ করবে। এর আগে ২ অক্টোবর তারা নতুন একটি গান উন্মুক্ত করেছে। শিরোনাম ‘উন্মাদ’।

অ্যালবাম প্রকাশের আগে বিশেষ আয়োজন হিসেবে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘ফিনিক্সের ডায়েরি ২-সিক্রেট লিসেনিং পার্ট’, যেখানে সীমিতসংখ্যক ফ্যানদের জন্য অ্যালবামের গানগুলো শোনার সুযোগ থাকবে। এর আগে ব্যান্ডের ‘ফিনিক্সের ডায়েরি ১’ অ্যালবাম প্রকাশ হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে, যা তখনই বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্র সফরেরও ঘোষণা দিয়েছে অর্থহীন। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কনসার্টে অংশ নেবে। সফরের তালিকায় রয়েছে নিউইয়র্ক, পেনসিলভানিয়া, লস অ্যাঞ্জেলেস, শিকাগো, ফ্লোরিডা, জর্জিয়া, ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়া। গত কয়েক বছরে ব্যান্ডের প্রধান সাইদুস সালেহীন সুমন নানা শারীরিক সমস্যার কারণে মঞ্চে নিয়মিত উপস্থিত হতে পারেননি। ক্যান্সার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসার পাশাপাশি বেশ কয়েকটি অস্ত্রোপচারও করতে হয়েছে তাকে। এ কারণে দেশের বাইরে এবং দেশের মধ্যে অ্যালবাম প্রচার ও কনসার্ট আয়োজনও সীমিত হয়েছে।

অর্থহীনের ব্যবস্থাপক এহসানুল হক বলেন, ‘সুমন ভাইয়ের অসুস্থতার কারণে আমরা কয়েক বছর ধরে দেশের বাইরে যেতে পারিনি। এবার ভাইয়ের সম্মতি মিলেছে, তাই এ আন্তর্জাতিক সফর বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সফরটি ব্যান্ডের জন্য নতুন উদ্যমের শুরু।’

ব্যান্ডটির লাইনআপে রয়েছেন ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ড তারকা সুমন, মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X