বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পর্দায় শুভশ্রীর সঙ্গে নিজেকে দেখে অশ্রুসিক্ত দেব

দেব ও শুভশ্রী । ছবি : সংগৃহীত
দেব ও শুভশ্রী । ছবি : সংগৃহীত

অভিনেতা, প্রযোজক আর নায়কসুলভ ব্যক্তিত্ব—সবটুকুই যেন একসঙ্গে মিশে আছে দেবের ভেতর। তবে সাম্প্রতিক সময়ে মুক্তিপ্রাপ্ত ‘ধূমকেতু’ যেন তাকে আরও আবেগী করে তুলেছে। বক্স অফিসে ঝড় তোলা এই ছবির বিশেষ প্রদর্শনীতে ঘটে গেল বিরল এক ঘটনা। নিজের সাফল্য পর্দায় দেখে অশ্রুজলে ভিজলেন দেব। দর্শক-ভক্তদের উল্লাসের মাঝেই আবেগে ভেসে গেলেন এই তারকা, আর সেই মুহূর্তে যেন ‘দেশু’ জুটির জাদু ছুঁয়ে গেল সবার হৃদয়।

শনিবার (২৩ আগস্ট) বিশেষ প্রদর্শনীতে প্রেমিকা রুক্মিণী মৈত্রকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন দেব। শেষ দৃশ্যে শুভশ্রীর সঙ্গে নিজের নানা মুহূর্তের কোলাজ পর্দায় ভেসে উঠতেই আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

টলিউড অনলাইনের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায়, দেবের চোখ ভিজে উঠছে। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়, যা দেখে নেটিজেনরাও আবেগে ভেসেছেন।

উল্লেখ্য, দেব-শুভশ্রী জুটি শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও একসময় ছিলেন ‘সম্পর্কে’র সম্পর্কে, যা টলিউডের ওপেন সিক্রেট হলেও বিচ্ছেদ হয়েছিল তাদের। ‘ধূমকেতু’ সেই বিচ্ছেদের পরের ছবি। এরপর আর কোনো সিনেমা বা অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়নি, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান ছাড়া।

তবে ট্রেলার লঞ্চ ইভেন্টে দর্শকদের আশা পূরণ হয়েছিল। হাসিমুখে একসঙ্গে মঞ্চে দাঁড়িয়েছিলেন দেব-শুভশ্রী। আবার মুক্তির আগের দিন বড়মা মন্দিরে রং মিলান্তির আচারেও ধরা দিয়েছিলেন এই জুটি। তাই দর্শকদের কাছে ‘ধূমকেতু’ শুধু একটি ছবি নয়; বরং এক দশক পর ইতিহাস গড়ার সাক্ষী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

‘১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা’

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১০

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১১

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১২

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১৩

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

১৪

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

১৫

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

১৬

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

১৭

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১৮

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

১৯

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

২০
X