বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

দাম্পত্য জীবনে ইতি টানলেন জয়জিৎ-শ্রেয়া

জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী শ্রেয়া I ছবি: সংগৃহীত
জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী শ্রেয়া I ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে টালিপাড়ায় যে গুঞ্জন চলছিল, এবার তা আর গুঞ্জন রইল না, রূপ নিল বাস্তবের। সম্পর্কের আড়ালে চাপা পড়া নীরবতা, প্রশ্নচিহ্নে ভরা দূরত্ব আর অনুচ্চারিত সত্য—সবকিছুর অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো ভারতীয় অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী শ্রেয়ার বিচ্ছেদের খবর। বহুদিন ধরেই তাদের দাম্পত্য সমীকরণ নিয়ে জল্পনা চললেও অবশেষে রোববার (০৪ জানুয়ারি) জয়জিৎ নিশ্চিত করেছেন সেই অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, জয়জিৎ ও শ্রেয়ার বিবাহবিচ্ছেদ হয়েছে নাকি গত ডিসেম্বরেই। বিগত দু’বছর ধরেই নাকি আলাদা থাকছিলেন তারা। তবে কাদা ছোড়াছুড়ি করতে একেবারেই দেখা যায়নি দম্পতিকে। কেউ কারও বিরুদ্ধে কোনো অভিযোগও আনেননি।

সব জল্পনা আর গুঞ্জনের মাঝেও ব্যক্তিগত পরিসরকে মর্যাদা দেওয়ার বার্তাই যেন দিয়ে গেলেন জয়জিৎ ও শ্রেয়া। সম্পর্কের সমাপ্তি ঘটলেও সন্তানের ভবিষ্যৎ ও মানসিক স্থিতিই যে তাদের কাছে অগ্রাধিকার, তাদের আচরণে তা স্পষ্ট। সময়ের সঙ্গে এই নতুন বাস্তবতায় নিজেদের মতো করে এগিয়ে যাওয়ার পথ বেছে নিয়েছেন তারা দু’জনেই।

জয়জিৎ বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় টালিউড অভিনেতা। চ্যালেঞ্জ ২ (২০১২), চাঁদ পাহাড়ি (২০১৩) ও রাজা রানি রোমিও (২০২৩)–এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে পরিচিতি লাভ করেন। বড় ও ছোট পর্দা—দুই মাধ্যমেই সাবলীল অভিনয়ের জন্য তিনি বেশ প্রশংসিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X