স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

ট্রেন্ডের নেশায় গা ভাসিয়ে শ্রেয়াস আইয়ার ভক্তের লাখ টাকা গচ্ছা!

শ্রেয়াস আইয়ারের ভাইরাল ভক্ত মধু প্রিয়া। ছবি : সংগৃহীত
শ্রেয়াস আইয়ারের ভাইরাল ভক্ত মধু প্রিয়া। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তাপ পুরো ভারতজুড়ে। স্টেডিয়ামে দর্শকদের ভিড়ই বলে দেয় সব। তবে এবার খেলা দেখতে গিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক নারী সমর্থক। স্টেডিয়ামে আইপিএল দেখতে গিয়ে রিলস বানানোর সময় লাখ টাকার আংটি হারিয়েছেন মধু প্রিয়া নামের এক নারী। যিনি পাঞ্জাব কিংসের সমর্থক। শ্রেয়াস আইয়ারের ভাইরাল ভক্ত। শ্রেয়াস আইয়ারের নামের জার্সিও পরেছিলেন তিনি।

ঘটনা গত ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ ও পাঞ্জাব কিংসের ম্যাচের সময়। এই ঘটনা ঘটেছে। চন্ডিগড়ের মুলানপুর স্টেডিয়ামে মধু প্রিয়া নামের সেই নারী সোশ্যাল মিডিয়ার একটি ট্রেন্ডিং ভিডিওকে অনুসরণ করতে গিয়ে বিপত্তিতে পড়েন।

সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুযায়ী, কেউ ভিডিও করতে করতে আংটি আকাশে ছুঁড়ে দেওয়ার অভিনয় করে। কিন্তু মজার ভিডিও বানাতে গিয়ে সেই নারী আংটিটি হাত থেকে ফেলে দেন।

তার আংটির মূল্য ৭০ হাজার ভারতীয় রূপি। যা বাংলাদেশ মুদ্রায় প্রায় এক লাখ (৯২ হাজার) টাকার মতো। নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে মধু প্রিয়া ক্যাপশনে লিখেছেন, ‘৭০০০০ রূপির ক্ষতি হয়ে গেল। আংটিটি এখনও নিখোঁজ।’

স্টেডিয়ামে উপস্থিত কেউ আংটিটি পেয়ে থাকলে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি। সেই সঙ্গে প্রমাণ হিসেবে নিজের টিকিটের তথ্য শেয়ার করার কথাও বলেন।

প্রিয়ার এই ভিডিও দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যাওয়ায় অনেকেই মজার ছলে মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ট্রেন্ডটা ট্র্যাজেডিতে পরিণত হলো’, আবার কেউ বলেছেন, ‘৭০,০০০ রূপির রিল পড়ে গেল।’ আংটি হারালেও আইপিএলের ম্যাচে তার সমর্থনকারী দল পাঞ্জাব কিংস ঠিকই জয়ের দেখা পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X