বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবা-মা আজও খুশি নয়: তৃণা

তৃণা সাহা । ছবি : সংগৃহীত
তৃণা সাহা । ছবি : সংগৃহীত

ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা। পর্দায় তার হাসি-কান্না, সাবলীল সংলাপ আর প্রাণবন্ত অভিনয়ে বহুদিন ধরেই মুগ্ধ দর্শক। ছোট পর্দা থেকে শুরু করে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে নিজের দক্ষতা প্রমাণ করে তিনি হয়ে উঠেছেন দর্শকের প্রিয় মুখ। তবে আলো-ঝলমলে এই সাফল্যের আড়ালেই লুকিয়ে আছে এক ব্যক্তিগত আক্ষেপ। প্রায় এক দশক ধরে অভিনয় জগতে পথচলা হলেও, মেয়ের এই পেশাকে আজও পুরোপুরি মেনে নিতে পারেননি তার বাবা-মা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই না বলা কষ্টের কথাই খুলে বললেন তৃণা—যেখানে সাফল্যের গল্পের পাশাপাশি উঠে এলো পরিবারকে বোঝাতে না পারার দীর্ঘদিনের বেদনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের এই অজানা কথা জানিয়েছেন। তৃণা জানান, অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনা তার ছিল না। এমনকি তার পরিবারের কেউ কোনোদিন বিনোদন জগতের ধারেকাছেও ছিলেন না।

যখন প্রথম এই পেশায় আসার সিদ্ধান্ত নেন, তখন থেকেই বাবা-মায়ের প্রবল বিরোধিতার মুখে পড়েন তিনি। আজ দশ বছর পার হয়ে গেলেও সেই বরফ গলেনি।

তার কথায়, ‘বাবা-মা আজও খুশি নয়। এখনও কাজ সেরে দেরি করে বাড়ি ফিরলে তারা কথা বলে না। আজও শুনতে হয়- কী করিস এসব?’

তৃণা বলেন, ‘আমি এখন বড় হয়েছি। তারা যেমন আমাকে স্পেস দেন, আমিও তেমন দিই। আমার বিশ্বাস, কেউ যখন রেগে থাকে, তাকে যত বোঝাবে সে তত বিগড়ে যাবে। তাই পরিস্থিতি শান্ত হওয়ার জন্য আমি সময় দিই। কিছু জিনিস সময়ের ওপর ছেড়ে দিলে আপনাআপনি ঠিক হয়ে যায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X