বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

বিচ্ছেদ গুঞ্জনে নীল-তৃণা

তৃণা সাহা ও নীল ভট্টাচার্য I ছবি: সংগৃহীত
তৃণা সাহা ও নীল ভট্টাচার্য I ছবি: সংগৃহীত

দিন কয়েকের গুঞ্জন, জল্পনা আর ভাঙনের শিরোনামে যখন সোশ্যাল মিডিয়া উত্তাল—ঠিক তখনই আচমকা সব হিসেব উল্টে দিল এক রাতের ছবি। ওপার বাংলার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা ও অভিনেতা নীল ভট্টাচার্যের দাম্পত্য ভাঙনের খবরে যেখানে ভক্তদের মনে প্রশ্নচিহ্ন, সেখানেই রোববার রাতে এক অ্যাওয়ার্ড শোতে একসঙ্গে হাজির হয়ে সবাইকে চমকে দিলেন তারকাদম্পতি। আর সেই মুহূর্তের ছবি শেয়ার করে ‘তটিনী’র পর্দার মেয়ে আয়ুশ্রীর এক পোস্ট যেন নতুন করে আগুনে ঘি ঢেলে দিল—তবে কি সব জল্পনা শুধুই গুজব, নাকি এর আড়ালেও লুকিয়ে আছে আরও অজানা গল্প?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আয়ুশ্রীর শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, নীল এবং তৃণার সঙ্গে সেও পুরস্কার হাতে ক্যামেরায় পোজ দিয়েছে।

তবে নজর কাড়ল তার পোস্টের ক্যাপশন, ‘অনেক নেতিবাচক পোস্ট দেখার পর এটা আমার পোস্ট। আমার রিয়েল মাম্মি, ওর রিয়েল হাজবেন্ডের সঙ্গে। দয়া করে বাজে খবর ছড়াবেন না। যদি পারেন ইতিবাচক কথা বলুন। গুড ভাইরাল নিউজ নিয়ে কাজ করুন। টিআরপি বাড়ানোর গুজবে কান দেবেন না।‘

আর আয়ুশ্রী এই পোস্টে নীল-তৃণা দুজনকেই ট্যাগ করেছে। যেখানে পর্দার মেয়ের কথায় সায় দিয়ে রিয়েক্টও দিয়েছেন তৃণা। তবে এ বিষয়ে মুখ খোলেননি নীল-তৃণা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১০

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১১

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১২

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৩

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৪

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৫

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৬

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

১৭

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৮

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

২০
X