বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রোলারদের খেয়েদেয়ে কাজ নেই, কড়া জবাব শ্রাবন্তীর

শ্রাবন্তী চট্টোপাধ্যায় | ছবি : সংগৃহীত
শ্রাবন্তী চট্টোপাধ্যায় | ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে যাচ্ছেন। ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে তাকে ৬৫ বছর বয়সী গিরিজাবালা সান্যালের চরিত্রে দেখা যাবে। দীর্ঘ ৩০ বছরের অভিনয়জীবনে এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পাওয়াকে তিনি নিজের জন্য বড় আশীর্বাদ হিসেবে দেখছেন।

পর্দায় একজন বৃদ্ধা ঠাকুমা হয়ে উঠতে শ্রাবন্তীকে বেশ পরিশ্রম করতে হয়েছে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান যে এই চরিত্রের প্রয়োজনে তাকে ওজন বাড়াতে হয়েছে। কোনো বাড়তি মেকআপ বা প্রস্থেটিক ছাড়াই পর্দায় গিরিজাবালা সান্যাল হয়ে উঠেছেন তিনি। শ্রাবন্তীর মতে কেবল বাণিজ্যিক সিনেমার নায়িকার খোলস থেকে বেরিয়ে নিজেকে নতুনভাবে প্রমাণের এটি একটি দারুণ সুযোগ।

ওজন বাড়ানো ও ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ট্রোলিংয়ের শিকার হতে হয় শ্রাবন্তীকে। এ প্রসঙ্গে কড়া জবাব দিয়ে তিনি বলেন যারা খেয়েদেয়ে কাজ পান না তারাই নেতিবাচক মন্তব্য করেন। এতদিন বিষয়টি এড়িয়ে চললেও এখন তা সীমা ছাড়িয়ে যাওয়ায় তিনি এর প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছেন। এই অভিনেত্রী মনে করেন অভিনয়ে বা যেকোনো কাজে টিকে থাকতে হলে সবার আগে মানসিক শান্তি বজায় রাখাটা জরুরি।

অভিনয়ের পাশাপাশি খুব শিগগিরই প্রযোজনায় আসার ইচ্ছাও প্রকাশ করেছেন শ্রাবন্তী। থ্রিলার বা রোমান্টিক ঘরানার সিনেমা বানানোর পরিকল্পনা থাকলেও বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত ভাবার সময় পাচ্ছেন না তিনি। তবে তিনি যে প্রযোজনা করবেন সেটি নিশ্চিত করেছেন। এ ছাড়া ভালো প্রস্তাব পেলে হিন্দি ওটিটিতেও কাজ করতে আগ্রহী তিনি। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে শ্রাবন্তী এখন আর কেবল নাচ-গানের চরিত্রে সীমাবদ্ধ থাকতে চান না, বরং নিজেকে প্রতিনিয়ত ভেঙে নতুন করে গড়ার প্রবল খিদে এখনো তার মাঝে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X