বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার মমতার হয়ে লড়বেন শ্রাবন্তী?

শ্রাবন্তী চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীত
শ্রাবন্তী চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীত

ফের রাজনীতির ময়দানে নামতে চলেছেন টালিউডের গ্ল্যামার গার্ল শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির মোড়ও ঘুরিয়ে নিচ্ছেন এই অভিনেত্রী। একদা বিজেপির প্রার্থী হয়ে ভোটে হেরে যাওয়ার পর এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের হয়েই ভোটে লড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শহীদ দিবসের তৃণমূল মঞ্চে তার উপস্থিতি জোরদার জল্পনার জন্ম দিয়েছে। সবার মনে একই প্রশ্ন, তবে কি তৃণমূলে নাম লেখালেন শ্রাবন্তী?

এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই। আগে সব বুঝে নিতে হবে, তারপরই সামনে এগোব। না হলে নয়।‘

তবে বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করে অভিনেত্রী বলেন, আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবেছিলাম জিতে যাব। কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দিইনি। অভিজ্ঞতা ভালো না থাকায় আমি নিজেই সরে এসেছি।

তিনি আরও বলেন, বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দিই। সে জন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। আমি যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞ। তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার ওপর ভিত্তি করেই নেব।”

এদিকে, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ছাড়াও সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন রূপাঞ্জনা মিত্র, রিমঝিম মিত্র ও সোহেল দত্তের মতো তারকারা।

বর্তমানেই অভিনয়ের ব্যস্ততাও রয়েছে শ্রাবন্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সায়ন্তন ঘোষালের ছবি ‘রবীন্দ্র কাব্য রহস্য’, যেখানে তার সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর চলতি বছরের পূজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর অন্যতম প্রতীক্ষিত ছবি ‘দেবী চৌধুরাণী’। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন তিনি, আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X