বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের হাতে রাহুলের শেষ ফুটেজ; কী বললেন এসপি?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । ছবি : সংগৃহীত
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । ছবি : সংগৃহীত

কোলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের হাতে এসেছে তার শেষ মুহূর্তের ফুটেজ। সোমবার তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা সকালে হাসপাতালে গিয়ে সরাসরি জানান রাহুলের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি। তবে পুলিশের তরফ থেকে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে ওড়িশা পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সবার বয়ান রেকর্ড করা হচ্ছে এবং ওড়িশা পুলিশ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে। শুটিংয়ের একটি ফুটেজ হাতে পাওয়ার কথা উল্লেখ করে এসপি সরাসরি বলেন আমরা শেষ যে অবস্থায় রাহুলকে জলে দেখেছি সেই পর্যন্ত ফুটেজ পেয়েছি এবং পরবর্তী পদক্ষেপ দ্রুতই জানানো হবে। তবে সেই ফুটেজে জীবন বাঁচানোর কোনো সরঞ্জামের উপস্থিতি দেখা যায়নি বলে জানান তিনি। উদ্ধারের সময় রাহুল বেঁচে ছিলেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এই মুহূর্তে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

রোববার সন্ধ্যায় ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলাকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ধারাবাহিকের পরিচালক শুভাশিস মণ্ডল পুরো ঘটনার বর্ণনা দিয়ে সরাসরি জানান রোববার তালসারিতে গোড়ালি ডোবা জলে দাঁড়িয়ে সিরিয়ালের অভিনেত্রী শ্বেতা ও রাহুল নিজেদের মধ্যে জল ছোড়াছুড়ি করে লুকোচুরি খেলছিলেন। পরিচালক বলেন আমরা পেছন দিক থেকে ক্যামেরা ধরেছিলাম আর রাহুল শ্বেতার হাত ধরে সমুদ্রের দিকে এগিয়ে যেতে থাকে এবং প্রায় হাঁটু পর্যন্ত জলে পৌঁছে সে ভারসাম্য হারিয়ে ফেলে।

হাবুডুবু খাওয়া অবস্থায় ইউনিটের ১০ থেকে ১২ জন তাকে বাঁচাতে এগিয়ে গেলেও মুহূর্তের মধ্যে সে তলিয়ে যায়। পরিচালক আরও জানান এরপর আশপাশের নৌকা থেকে দড়ি ফেলে রাহুলকে তুলে আনা হলে তখনও তার জ্ঞান ছিল। দ্রুত তাকে গাড়ি করে দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X