বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রাহুলের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কারণ?

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শ্বেতা মিত্র ও লীনা গঙ্গোপাধ্যায় । ছবি : সংগৃহীত
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শ্বেতা মিত্র ও লীনা গঙ্গোপাধ্যায় । ছবি : সংগৃহীত

মাত্র ৪৩ বছর বয়সে জনপ্রিয় অভিনেতা ও সুলেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকাহত দুই বাংলার বিনোদনজগৎ। তবে এই মৃত্যুকে ঘিরে ইতিমধ্যে একাধিক রহস্য দানা বাঁধতে শুরু করেছে। ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই অভিনেতার মৃত্যু নিয়ে তিন ধরনের পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে।

নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায় সরাসরি জানান, তার মেগা সিরিয়ালের শুটিং শিডিউলে পানির ওপর কোনো দৃশ্য ধারণের পরিকল্পনাই ছিল না। প্রশ্ন উঠেছে—তাহলে পানির ওপর শুটিংটি করল কারা? এছাড়া পশ্চিমবঙ্গের গণ্ডি পেরিয়ে ওড়িশার তালসারিতে শুটিং চললেও ওড়িশা পুলিশকে আগে থেকে কিছুই জানানো হয়নি। তারা ঘটনার খবর পায় দিঘা কোস্টাল পুলিশের কাছ থেকে।

রাহুলের মৃত্যু নিয়ে প্রোডাকশন ইউনিটের একটি অংশ দাবি করছে, সারাদিনের শুটিং শেষে ক্লান্তি কাটাতে রাহুল সৈকতে গেলে হঠাৎ জোয়ারের টানে তিনি তলিয়ে যান। অন্যদিকে, দ্বিতীয় একটি তত্ত্বে বলা হচ্ছে—সমুদ্রে নৌকার ওপর ড্রোনে ‘টপ শট’ নেওয়ার সময় উত্তাল ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে যায় এবং রাহুলের মৃত্যু হয়। তবে তৃতীয় তত্ত্বটি দিয়েছেন তার সহ-অভিনেত্রী শ্বেতা মিত্র। তিনি সরাসরি দাবি করেন, শুটিংটি নৌকার ওপরই চলছিল এবং ঢেউয়ের ধাক্কায় তারা দুজনেই পানিতে পড়ে যান। তিনি নিজে পাড়ে উঠতে পারলেও রাহুল পারেননি। পরে দিঘা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একাধিক এমন পরস্পরবিরোধী বয়ানের কারণে ঘটনাটি নিয়ে ‘অস্বাভাবিক মৃত্যু’ বা ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবারের অনুমতিক্রমে ময়নাতদন্তের কাজ শেষ করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এখন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X