বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘৪০০৫’ নম্বর কক্ষে অমলিন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । ছবি : সংগৃহীত
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় । ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে স্তব্ধ পুরো টালিউড। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী তালসারি সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ সমুদ্রের পানিতে তলিয়ে যান এই গুণী শিল্পী। গতকাল সোমবার (৩০ মার্চ) ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নিশ্চিত করা হয়েছে যে, ফুসফুসে নোনা জল ও বালু ঢুকে যাওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

তবে অভিনেতাকে হারানোর শোকের মাঝেই এক অনন্য ও আবেগঘন সিদ্ধান্ত নিয়েছে তালসারির সেই হোটেল কর্তৃপক্ষ, যেখানে শুটিং চলাকালীন অবস্থান করছিলেন তিনি। রাহুলের শেষ স্মৃতিটুকু অমলিন রাখতে তার ব্যবহৃত ‘৪০০৫’ নম্বর কক্ষটিকে অপরিবর্তিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। হোটেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘরে রাহুলের ব্যবহৃত জিনিসপত্র এবং তার স্মৃতি যেভাবে ছিল, সেভাবেই সংরক্ষিত থাকবে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রাহুল যে কক্ষটিতে ছিলেন, সেখানে এখনও তার ব্যবহৃত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বিছানায় পড়ে থাকা হ্যাঙ্গার থেকে শুরু করে ব্যবহৃত চায়ের কাপ ও টি-ব্যাগ, সবই আগের মতো রাখা হয়েছে। এ বিষয়ে হোটেলের মালিক সৌরভ চৌধুরী জানান, রাহুল অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন এবং খাবারের বিষয়ে ব্যক্তিগতভাবে তার সঙ্গে যোগাযোগ করতেন।

মৃত্যুর আগেরাহুল তার কাছে খিচুড়ি, বেগুন ভাজা ও আলু সেদ্ধ খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি পরের বার এলে মাছ খাওয়ার আবদারও করে রেখেছিলেন এই অভিনেতা।

উল্লেখ্য, গত রোববার তালসারি সৈকতে শুটিং চলাকালে সমুদ্রের পানিতে তলিয়ে যান রাহুল। এরপর সোমবার ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ হিসেবে পানিতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেতা তার অভিনয় ও লেখনীর মাধ্যমে ভক্তদের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১০

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১১

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১২

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৩

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৪

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৫

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৬

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৭

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৮

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৯

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

২০
X