বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বাচ্চারা জন্মেই যেন আমাদের দাদু-দিদা না ডাকে, ঐন্দ্রিলার জন্মদিনে অঙ্কুশ

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন । ছবি : সংগৃহীত
অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন । ছবি : সংগৃহীত

টালিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেম এক যুগেরও বেশি সময় পার করেছে। 'মির্জা' ছবির সাফল্যের পর ২০২৪ সালেই বিয়ের পিঁড়িতে বসার কথা থাকলেও, শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। তবে ঐন্দ্রিলার সাম্প্রতিক জন্মদিনে অঙ্কুশের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে গুঞ্জন উসকে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়,মঙ্গলবার (৩১ মার্চ) ঐন্দ্রিলার ৩৪তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে অঙ্কুশ নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘১৫ বছর পার হলো, আরও অনেক পথ চলা বাকি।‘ তবে আসল চমক ছিল পোস্টের শেষ অংশে। অভিনেতা মজার ছলে লেখেন, ‘ভবিষ্যতে আমাদের বাচ্চারা জন্মেই যেন আমাদের দাদু-দিদা বলে না ডাকে, তার জন্য আর বেশি দেরি করা যাবে না।‘

অঙ্কুশের এই খুনসুটিমাখা পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। নেটিজেনদের প্রশ্ন, তবে কি ২০২৬ সালেই কি তাদের চার হাত এক হতে চলেছে? এর আগে ২০২৪-এর শেষেও বেনারসি-পাঞ্জাবি পছন্দ করার ভিডিও পোস্ট করে বিয়ের জল্পনা বাড়িয়েছিলেন এই জুটি।

উল্লেখ্য, 'ম্যাজিক' থেকে শুরু করে 'মির্জা'পর্দা এবং বাস্তব জীবনের এই সফল রসায়ন কবে সামাজিক পরিণতি পাবে, সেই অপেক্ষাতেই এখন তাদের অনুরাগীরা। যদিও অঙ্কুশ ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন, ঐন্দ্রিলা কেবল ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েই রহস্য জিইয়ে রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১০

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১১

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১২

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৩

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৫

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

১৬

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৭

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X