বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

অঙ্কুশকে দেখে ঝাঁপিয়ে পড়ল নারী ভক্তরা

অঙ্কুশ হাজরা । ছবি : সংগৃহীত
অঙ্কুশ হাজরা । ছবি : সংগৃহীত

টালিউডে এখন উত্তেজনা চরমে। ‘রক্তবীজ ২’এর প্রিমিয়ারে অঙ্কুশ হাজরাকে ঘিরে রীতিমতো ঘটে যায় হুলস্থূল কাণ্ড। জনপ্রিয় খলনায়ক চরিত্রের অভিনেতাকে এক নজর দেখতে ভিড় জমায় অসংখ্য নারী ভক্ত। হুড়োহুড়িতে সৃষ্টি হয় তীব্র বিশৃঙ্খলা, আর তাতেই ঘটে যায় হতাহতের ঘটনা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এই সিনেমার প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। এদিন সন্ধ্যায় প্রেক্ষাগৃহে হাজির ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আবীর চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানসহ টলিউডের অনেক তারকা। দর্শক ও ভক্তদের ভিড় সামলাতে আয়োজনের শুরু থেকেই টানটান উত্তেজনা দেখা যায়।

এমন সময়ে হাজির হন অঙ্কুশ হাজরা। আর তাকে দেখেই বেশ কয়েকজন নারী ভক্ত ঝাঁপিয়ে পড়েন। এই হুড়োহুড়ির মধ্যে আহত হন কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন। ডান হাতের কব্জির ওপরে হাত বোলাতে বোলাতে বললেন, ‘মেয়েরা অঙ্কুশকে দেখে ঝাঁপিয়ে পড়ছেন। মাঝখান থেকে আমার হাত জখম! কব্জির হাড় ফুলে গেছে।’

খলনায়ককে দেখে মেয়েরা উন্মত্ত? প্রশ্ন করতেই হাসলেন অঙ্কুশ। বললেন, ‘নন্দিতা-শিবুদার ছবির এটাই ম্যাজিক।’ এছাড়া এই প্রদর্শনীতে উপস্থিত প্রসেনজিৎ জানান, বাংলা সিনেমার সবার জন্যই তিনি শুভকামনা করেন। মিমি চক্রবর্তী বাবাকে নিয়ে আসেন, আর নুসরাত জাহান জনপ্রিয় গান অর্ডার ছাড়া বর্ডার পাস–এর সাফল্যের খবরে সবাইকে শুভেচ্ছা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X